শিরোনাম

হাসপাতালে শশী কাপুর

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা শশী কাপুর। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ তে আছেন তিনি। শ্বাস-প্রশ্বাসে সমস্যা আর বুকে কফ জমে শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছিল ৭৬ বছর বয়সী তারকার। হাসপাতালের এম.ডি. ডা. রাম নারাইন জানিয়েছেন, আইসিইউতে থাকলেও বর্তমানে শশী কাপুরের শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
           দিওয়ার, সিলসিলা, সত্যম শিবম সুন্দরমসহ ১৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর জাতীয় পুরস্কার পেয়েছেন তিন বার। পেয়েছেন ফিল্মফেয়ারের আজীবন সম্মাননা। এর আগে শশী কাপুরের বাইপাস সার্জারি হয়েছিল।
                    

সূত্রঃ পিটিআই।

0 comments: