শিরোনাম

পূজাতে ত্বকের যত্ন

পূজো মানেই দেদার আড্ডা জমিয়ে খাওয়াদাওয়া আর চুটিয়ে সারাদিন ঘোরাঘুরি। ফলে বিশ্রামের সময় হাতেই নেই। কিন্তু এতসব অনিয়ম এর ধাক্কা বোঝা যায় পূজোর পরে। রোদ ধুলো ময়লাতে ত্বক হয়ে পরে অনেকটাই মলিন। এই সমস্যা থেকে বাঁচতে যদি পূজোর কটাদিন কিছু নিয়ম মেনে চলাযায় তাহলে আর কোন সমস্যাই থাকেনা। পূজোতে দিনের বেলা ঘোরার ফলে রোদে ত্বক ট্যান হওয়ার সম্ভবনা থাকে অনেক বেশি। এই সময় হাতের কাছে পার্লার থাকেনা, কিন্তু ঘরে সহজ কতগুলি পদ্ধতি ব্যবহার করলেই আপনি এই সান ট্যান থেকে মুক্তি পেতে পারেন। 
• পাকা পেপে চটকে পেস্ট তৈরি করে ত্বকের উপর মাস্কের মতো করে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন। এতে ট্যান যেমন দূর হবে তেমনই আপনার ত্বক অনেক বেশি ফর্সা দেখাবে৷ 
• সামান্য গোলাপজলে শশার রস এবং লেবুর রস মিশিয়ে নিন৷ এবার মিশ্রণটিকে সারা শরীরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুম-কুম গরম জলে নরম তোয়ালে ভিজিয়ে আলতো হাতে মুছে ফেলুন। সারাদিনের ক্লান্তি সরে গিয়ে ঝরঝরে লাগবে। 
• অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে হাতে ভাল করে ঘষে নিন৷ এতে ত্বক যেমন ভাল থাকবে তেমনই সান ট্যান থেকে রেহাই মিলবে৷ ২০-৩০ মিনিট এটি লাগিয়ে রাখতে পারেন। তারপর সাধারণ তাপমাত্রার জলে ভালো করে স্নান করুন।
• পূজোর আনন্দে জল খেতে মোটেই ভুলবেননা। জল আপনার শরীরকে সব সময়ের জন্য সতেজ রাখতে সাহায্য করে।

0 comments: