শিরোনাম

অতিরিক্ত টুথপেস্ট ব্যবহারে হতে পারে লিভার ক্যান্সার

ছবি-গুগল  
পরিষ্কার-পরিচ্ছতার খেয়াল রাখে যে সব বস্তু গুলি তারই অতিরিক্ত ব্যাবহার বয়ে আনতে পারে ভয়াবহ লিভার ক্যান্সার।  ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যান দিয়েগো স্কুল অফ মেডিসিনের অধ্যাপক রবার্ট টার্কি জানিয়েছেন এমন কথা। দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে টুথপেস্ট,সাবান, শ্যাম্পুর মধ্যে থাকা যৌগ ট্রাইক্লোস্যান লিভার ফাইব্রোসিস ও লিভার ক্যান্সারের কারণ হিসেবে ধরা হয়। টুথপেস্ট,সাবান,শ্যাম্পুর  মধ্যে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল(ট্রাইক্লোস্যান) উপাদান থাকে তার মাত্রাধিক ব্যাবহার শরীরে উপকারের পরিবর্তে অপকার করা সুরু করে।
গবেষণাতে দেখা গেছে এতে লিভারের টক্সিসিটি অত্যন্ত বেড়ে গেছে। জার ফলে লিভারজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় টিউমারের । পরীক্ষার ফলে আরও জানা গেছে যে, ট্রাইক্লোস্যান লিভারের মধ্যে অবস্থিত অ্যান্ড্রোস্টেন রিসেপ্টরগুলিকে নষ্ট করে ফেলে। এই রিসেপ্টরগুলি হল এক ধরণের প্রোটিন যা শরীরে ফরেন পার্টিকাল তাড়াতে সাহায্য করে।
অতএব,নিজেকে সুস্থ রাখতে টুথপেস্ট, সাবান,শ্যাম্পুর প্রভৃতি ব্যাবহারের ক্ষেত্রে কোন ভাবেই মাত্রা জ্ঞান হারালে চলবে না।  

0 comments: