সকাল থকেই আজ ২০ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে নেতাজি
ইন্ডোরে সাজ সাজ রব ছিল। একে একে এসে উপস্থিত হলেন সকল তারকারা। মুখ্যমন্ত্রীর
সঙ্গে অনুষ্ঠানে এলেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। স্বপরিবারে বিগ
বি। এছাড়াও ছিলেন পরিচালক-অভিনেতা অমল পালেকর,মুনমুন সেন, রঞ্জিত
মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সুপারস্টার
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক সন্দীপ রায় প্রমুখরা।
উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন উস্তাদ রশিদ খান সঙ্গে সঙ্গত করলেন তবলায় বিক্রম
ঘোষ। সঙ্গীত পরিবেশন করলেন ঊষা ঊত্থুপ। সরোদে ‘পথের পাঁচালি’-র ব্যাকগ্রাউন্ড
স্কোর বাজালেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার।
মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করলেন থালি গার্ল রাইমা, অমিতাভ বচ্চন, মুখ্যমন্ত্রী প্রমুখ সকলে।
অমিতাভ মহিলা চরিত্র নির্ভর ভারতীয় সিনেমা নিয়ে একটি সুদীর্ঘ বক্তৃতা
রাখেন। তাঁকে সপরিবারে উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ ধন্যবাদ জানান। বিগ বি
ও শারুখ খান সহ জয়া বচ্চন,অভিষেক ও ঐশ্বর্য সকলেই দু তিন লাইন করে বাংলায় বক্তৃতা
দেন। এবারই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কম্পিটিশন বিভাগ চালু হল।
মুখ্যমন্ত্রী এই বিভাগের সেরা পরিচালকের জন্য রয়্যাল বেঙ্গল অ্যাওয়ার্ড ঘোষণা
করলেন যার পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা। এখনও পর্যন্ত এটি ভারতীয় সিনেমার
ক্ষেত্রে সরকার প্রদত্ত সবচেয়ে দামি পুরস্কার। অনুষ্ঠান শেষে হলে মঞ্চে উপস্থিত
সম্মানীয় অতিথিদের নিয়ে গ্রুপ ফটো তোলা হয়।

0 comments: