ভাল ফুটবলার ও ডিসিপ্লিন এই দুটো শব্দই খাটে মেসির চরিত্র বিশ্লেষণের সময়।
কি ভাবছেন বাড়িয়ে বলছি? একদমই না। গত
মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে হলুদ কার্ড
দেখেছিলেন মাত্র দুটি। মেসি ভক্তদের কাছে তাই ভ্যালেন্সিয়া ম্যাচে হলুদ কার্ডটি
বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ
সেই ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারা প্লাস্টিকের বোতল মেসির মাথায় এসে আঘাত করে।
উল্টে মেসিকেই হলুদ কার্ড দেখান হয়। আহতও হলেন,হলুদ কার্ডও
দেখলেন- বিষয়টি অবশ্যই অন্যয়!
এমনিতে লিগের নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলেই তবে
এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। কিন্তু অন্যায্য হলুদ কার্ড দেখান হয়েছে মেসিকে। তাই
এই হলুদ কার্ডের বিরুদ্ধে আবেদন করা হয় বার্সেলোনার পক্ষ থেকে। প্রথম দফায় আবেদন
প্রত্যাখ্যাত হলেও দ্বিতীয় দফায় যুক্তি মেনে নিয়েছেন লা লিগার ডিসিপ্লিনারি
কমিটি। ফিরিয়ে নেওয়া হয়েছে মেসির সেই হলুদ কার্ডটি।
সূত্র-রয়টার্স।

0 comments: