শিরোনাম

আবার লাল হলুদ জার্সি গায়ে বাইচুং ভুটিয়া

ছবি- গুগল 
ঘরের ছেলে ঘরে ফিরলো। আসন্ন আই লিগে ইস্টবেঙ্গলের জার্সিতে ফের মাঠ কাঁপাতে দেখা যাবে বাইচুং কে।
একদিন বলেছিলেন ইস্টবেঙ্গল আমার মাদার ক্লাব। আর এই ক্লাবের জার্সি গায়েই অবসর নেব আমি। আর সেই কথা রাখতেই ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

ছবি- গুগল 
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের ক্লাব সিকিম ইউনাইটেডে ফুটবলার কাম কোচের দায়িত্ব নেন পাহাড়ি বিছে। এরপর রাজনীতিতেও নিজের কেরিয়ার তৈরি করেন তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও মন পরেছিল তাঁর ফুটবলের আঁতুড় ঘর ইস্টবেঙ্গলে। এই ইস্টবেঙ্গল ক্লাব থেকেই তাঁর পেশাদার ফুটবলের যাত্রা শুরু। এই ক্লাবেই কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। তাই ইস্টবেঙ্গলে খেলেই ক্লাব ফুটবল কেও চির বিদায় জানাতে চান প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া।

0 comments: