শিরোনাম

“অভিলাষা এন্ড ফ্রেন্ডস” এর বাংলা ব্যান্ড দুনিয়ায় অভিনব শ্রধাঞ্জলি

গত ১৩ই ডিসেম্বর দক্ষিণ কলকাতার গল্‌ফগ্রীণ সেন্ট্রাল পার্ক এ লেখা হলো বাংলা ব্যান্ডের জগতে এক অভিনব ইতিহাস।বাংলা ব্যান্ড যখন সবে একটু একটু করে মেলে ধরছে তার ডানা, সেই অডিও ক্যাসেটের যুগে দলগত গানবাজনা তথা ব্যান্ড মিউজিক এর নান্দনিকতা কে বাঙ্গালী তরুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিল ব্যান্ড অভিলাষা, গত অক্টোবর মাসে সেই অভিলাষার প্রাণ বিন্দু কুট্টি মজুমদারের অকাল প্রয়াণে হঠাত নীরব হয়ে গিয়েছিলো সমস্ত গীটার । সারা জীবন গান কে ভালোবেসে লড়ে যাওয়া সেই উচ্ছ্বাস প্রিয় মানুষ টিকে গান, সুর, তাল এর মাধ্যমেই শ্রদ্ধা জানালেন কলকাতার বহু নামী ব্যান্ড এর নবীন ও প্রবীণ শিল্পীরা। অভিলাষার বিখ্যাত গান তোমায় আমি খুঁজি হারায়ে’ গান টি গেয়ে নবীন শিল্পী দল নগর সঙ্কীর্তন’ নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করে শুরু করেছিলো এই অভিনব শ্রদ্ধা জানানো।তারপর পৃথিবী ব্যান্ডের কৌশিক, অভিলাষার প্রাক্তনী সত্যদেব বর্মণ (রণি), রাজ মুখার্জী প্রমুখদের বিশেষ উদ্যোগে গলফগ্রীণের সেন্ট্রাল পার্কে জড়ো হয়েছিলেন লক্ষ্মী ছাড়ার গাবু, ঈশানের সায়ন, মরূদ্যানের পটা, ভূমির সৌমিত্র, ক্যাক্টাসের সিদ্ধার্থ, গায়ক শমীক, ফকিরা, কাহন ও পৃথিবী ব্যান্ডের শিল্পীরা।এসেছিলেন শিলাজিত, রাজা নারায়ণ দেব এর মত সঙ্গীত জগতের বহু প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বরাও।কৌশিক, গাবু, ভটা, আশু, প্রশান্ত, ফকিরা, অভিলাষা, নগর সঙ্কীর্তন ও অন্যান্য সকলের প্রচেষ্টায় সাত দিন ধরে পল্লিশ্রীর একটি রিহার্সাল প্যাড এ ২৬ টি গান নিয়ে রিহার্সাল করে ১৩ তারিখ মঞ্চে সেই গান গুলি সম্মিলিত আকারে পারফর্ম করেন সকলে, আলাদা করে কোনো বিশেষ দলের তক্‌মায় নয় বরং বিভিন্ন ব্যান্ডের গায়ক ও যন্ত্রশিল্পীরা ব্যান্ড নির্বিশেষে একত্রে মিলেমিশে সেই দিনের জন্য তৈরি করেন নতুন নতুন ব্যান্ড এবং সঙ্গীতের মূর্ছনায়, শ্রোতা দের হাততালি ও উল্লাসে স্মরণ করেন বাংলা ব্যান্ড দুনিয়ার ভালোবাসার মানুষ কুট্টি কে। কুট্টির স্মরণে হওয়া এই অনুষ্ঠানে ইউ ডি সিরিজ থেকে প্রকাশিত হয় অভিলাষার পুরনো কিছু গান নিয়ে নতুন ভাবে তৈরি করা অ্যালবাম‘হাওয়ায় মেলেছি পাখনা।বাংলার রক ব্যান্ড বিপ্লবের অদম্য সৈনিক কুট্টির জীবন যুদ্ধের ময়দান থেকে অকালে চলে যাওয়া এক অভিনবতর আন্দোলন তথা উদযাপনের জন্ম দিয়ে গেলো,প্রত্যেক বছর ১৩ই ডিসেম্বর এর এই বিশেষ দিন উদযাপিত হতে থাকবে বাংলা ব্যান্ড দিবস’ হিসাবে ।
ছবি ও লেখা- স্বদেশ মিশ্র

সুত্র- কৌশিক চক্রবর্তী (ব্যান্ড-পৃথিবী)
























*************

0 comments: