অচেনা আকাশ হলেও, চেনা এই পথ-ঘাট, রাজপথের ইটের টুকরো, দালান বাড়ি....
তখন মেঘেরা ভিড় করত পাহাড়ের কোলে, আজ করে ঠিক সেভাবেই সারি সারি...
ওখানেও আকাশ নীল..
ঠিক যেমনটা আমাদের এখানে...
আজ যেন ভিড় টা একটু বেড়েছে..
শুনতে পারছ চেনা সুর বাজছে দোকানে দোকানে...
আমি আর আমাতে নেই যেন..
এখানে জ্বলন্ত উদাহরণ এখন আমি এক
পথভ্রষ্ট তারকা..
সীমান্ত পেরিয়ে এসেছি..
কাঁটাতার এর এপারেও হতে পারে
তোর-আমার দেখা...
তাই বলি বার বার...
কে বলে তুই,আমি অথবা আমরা একা..?
***********
![]() |
ছবি ও লেখা- রুবেল ভট্টাচার্য
|
[পরিচিতি-কিছু কিছু মানুষ
থাকেন যারা, তথাকথিত পুঁথিগত
বিদ্যার থেকেও বঙ্গসংস্কৃতির অন্যান্য বিষয়ে কাজ করতে অনেক বেশি স্বাছন্দ্য বোধ
করেন। রুবেল ভট্টাচার্য ও হলেন তেমনই পথের পথিক। গান গাওয়া,বাদ্য
যন্ত্র এই সবের সাথে নিজেকে বেশি একাত্ম বোধ করেন।এর ভালোবাসেন লেখালেখির মধ্যে
নিজেকে ডুবিয়ে দিতে]

0 comments: