উড়োতার, শুরু থেকেই তথাকথিত নাট্য বা সাংস্কৃতিক
দলের থেকে একটু অন্য ভাবে কাজ করেছে।
ঐতিহ্য ও আধুনিকতার এক অপরূপ মেলবন্ধন ঘটানো হয়
আমার কাজকর্মের প্রক্রিয়ায়ে। সৃজনশীলতার সাথে পেশাদারি উপাদানগুলোকেও যে গুরুত্ব দেওয়া
দরকার, এই বিষয়কে মাথায় রেখেই আমার সদস্যরা নানা ধারণা ও পরিকল্পনা নিয়ে কাটা-ছেঁড়া
করতেই থাকে।
এমনই এক পরিকল্পনা বাস্তবায়িত হয় ২রা ফেব্রুয়ারি,
২০১৪-এ আন্তর্জাতিক কলকাতা বইমেলা-এ। এদিন এক অভিনব ভাবনায় একটি বই মুক্তি পায়, কিন্তু
প্রচলিত যে প্রক্রিয়া গুলি আমরা জানি, যেমন- গণ্যমান্য ব্যক্তিদের ভিড় বা শীততাপ নিয়ন্ত্রিত
বদ্ধ ঘরে একগাদা সাংবাদিকদের ভিড়ে সাধারণ পাঠকদের থেকে অনেক দূরে, এমন কিছুই হয়নি,
বরং পথ নাটিকার মাধ্যমে সহজ ভাষায় বইটির বক্তব্য পৌঁছে দিয়েছিলাম সব শ্রেণীর পাঠকদের
মধ্যে। এর ফলে পাঠকদের মধ্যে যেমন বইটিকে ঘিরে প্রবল আগ্রহ জন্মায়, আরেক দিকে বইটির
ক্রেতার সংখ্যা বারার ফলে বইটির লেখক ও প্রকাশক যথেষ্ট লাভবানও হয়।
উড়োতার-এর এই পদক্ষেপ এক নতুন সম্ভাবনার দরজা খুলে
দেয়।

0 comments: