![]() |
| ছবি গুগল। |
শাহরুখ আর সলমন, বলিউডে এই দুই
খানের লড়াই একদম শুরু থেকেই। এদের কেউই কাউকে টেক্কা দেওয়ার সামান্য সুযোগটাকেও
হাতছাড়া করেননা। কিন্তু এই লড়াইয়ে সলমনকে টেক্কা দিয়ে কিং খানের তকমা টা হাসিল করে
নিয়েছে শাহরুখ খান। তবে এই বছরে কিং খানের সিংহাসনকে বেশ ধাক্কা দিয়েছে সলমন।
ফোর্বস ইন্ডিয়ার ২০১৪ সালের সেরা তারকার তালিকায়
এবার শাহরুখ খানকে টপকে গেলেন 'সল্লুভাই'। সকলকে টপকে এক নম্বরে উঠে এলেন সলমন খান। শাহরুখ নেমে গেলেন তৃতীয় স্থানে।
অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তারকাদের
ব্যক্তিগত পারফরম্যান্স, জনপ্রিয়তা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই সময়ে সলমন খানের দুটি বড় ছবি জয় হো ও কিক মুক্তি
পেয়েছে। এছাড়াও বিগ বস ৮ এর সঞ্চালনা করে বেশ মোটা টাকাই আয় করেছেন
সল্লুভাই। তার ফলে জনপ্রিয়তা
ও পারিশ্রমিকের অঙ্কের ভিত্তিতে তালিকার শীর্ষে উঠে এসেছেন
সলমন। আর এই তালিকায় অধঃপতন
হলেও ব্র্যান্ডের বিজ্ঞাপনে সবথেকে এগিয়ে কিং খান। হাতে এখনও পর্যন্ত ২২টি চুক্তি রয়েছে তাঁর।
সলমন ও শাহরুখের মাঝে ঢুকে পড়েছেন অমিতাভ বচ্চন।
শেষ বারের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন বিগ বি।
ফোর্বসের বিচারে সেরা দশ ভারতীয় তারকাদের তালিকাটি হল
১. সলমন খান
২. অমিতাভ বচ্চন
৩. শাহরুখ খান
৪. এমএস ধোনি
৫. অক্ষয় কুমার
৬. বিরাট কোহলি
৭. আমির খান
৮. দীপিকা পাডুকোন
৯. হৃতিক রোশন
১০.শচীন তেন্ডুলকর
0 comments: