মূত্রাশয়ে সংক্রমণের কারণে গত তিন দিন ধরে সাও পাওলোর
একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো পেলে। গতকাল অবস্থার বেশ অবনতি হয়েছে কিংবদন্তি এই ফুটবলারের। ফুটবল সম্রাটকে রাখা হয়েছে
হাস্পাতালের আই.সি.ইউ বিভাগে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে আমরা তাঁকে আই.সি.ইউ তে স্থানান্তর করেছি’।
পাকস্থলীর সমস্যা নিয়ে সপ্তাহ দুয়েক
আগেও একবার হাসপাতালে
ভর্তি হয়েছিল
পেলেকে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গিয়েছিল,কিডনিতে পাথর হয়েছে তাঁর। সেটির
অস্ত্রোপচার করিয়েছিলেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িও ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু
মূত্রাশয়ে সংক্রমণ হওয়ার ফলে ফের হাস্পাতালে ভর্তি হতে হয় ৭৪ বছর
বয়সী এই কিংবদন্তিকে।

0 comments: