শিরোনাম

ঘোরার টুকিটাকি টিপস-পর্ব ৩(জঙ্গল)

করনীয়-
জঙ্গল ঢোকার আগে অবশ্যই পারমিট ও গাইড সঙ্গে রাখুন যাতে পরবর্তী কালে বিপদে না পড়তে হয়। বন্যপ্রাণীদের  শ্রবণশক্তি,ঘ্রাণশক্তি ও দৃষ্টিশক্তি অত্যন্ত তীব্র হয়। জঙ্গলে গিয়ে বন্য জন্তুর দেখা পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে
    সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বন্যপ্রাণী দেখার সুযোগ বেশি।
    ডিপ রঙের পোশাক এড়িয়ে চলুন। জঙ্গলে সুগন্ধির ব্যাবহার করবেন না যাতে বন্য প্রাণীদের অসুবিধা হয়।
    আসতে ধীরে কথা বলুন। আওয়াজ বন্য প্রাণীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
    মোবাইলের ব্যাবহার না করাই ভাল আর করলেও তা সাইলেন্ট মোডে রাখুন।
    ধূমপান ও মদ্যপান কখনোই নয়। আগুনের ব্যবহার নিষিদ্ধ।
    গাড়ির হর্ন বাজাবেন না। জঙ্গল গাড়ি ওভারটেক করার জায়গা নয়।
    গাইডের অনুমতি ছাড়া জঙ্গলের মধ্যে গাড়ি থেকে কখনোই নামবেন না।
    কোন রকম অস্ত্র বহন করা জঙ্গলে আইনত অপরাধ সেটা অবশ্যই মনে রাখবেন।
    পাখি ও অন্যান্য প্রাণী ভালোভাবে দেখার জন্য বাইনোকুলার সঙ্গে রাখুন।  ছবি তোলার জন্য তৈরি থাকুন ক্যামেরা নিয়ে।

মনে রাখুন-
    গাছপাতা ছিঁড়বেন না।
    প্লাস্টিক বা  বর্জ্য পদার্থ ফেলে পরিবেষ নষ্ট করবেন না। ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলুন।
    প্রাণীদের দেখা পাওয়া মাত্রই উত্তেজিত হয়ে চিৎকার করবেন না বা তাদের বিরক্ত করবেন না।
    অরণ্যের মধ্যে খাওয়াদাওয়া করবেন না,তবে যথেষ্ট পরিমাণে পানীয় জল সঙ্গে রাখুন।

জঙ্গলে গিয়েই যে আপনি প্রাণীদের দেখা পাবেন তা কিন্তু নয়,তাই পরিবেশকেও সেই সুযোগে দেখে নিন। কারণ শহুরেদের জন্য সবুজ সব সময়ই স্বাস্থ্য সম্মত।



0 comments: