শিরোনাম

বঙ্গালিঙ্গনে মানবদর্শন: দুই বাংলার যৌথ উদ্যগে ফটোগ্রাফি প্রদর্শনী

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যৌথ সমন্বয়ে আয়োজন করা হয়েছে এক ফটোগ্রাফি প্রদর্শনীর। প্রদর্শনীর নাম বঙ্গালিঙ্গনে মানবদর্শন। ক্লিক স্টার্ট ফর্ম কালীঘাট,পশ্চিমবঙ্গ এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব,বাংলাদেশ এই অনুষ্ঠানের যৌথ উদ্যোক্তা। এই উপলক্ষে ২০শে নভেম্বর কোলকাতায় গ্যালারি গোল্ড এ বিকাল ৫.৩০ মিনিটে থেকে রাত ৮টা পর্যন্ত এক উদ্বোধনি অনুষ্ঠানের আয়জন করা হয়েছে। ফটোগ্রাফি প্রদর্শনী চলবে ২১শে নভেম্বর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত। ফটোগ্রাফি প্রদর্শনীর সময় দুপুর ৩টে থেকে রাত ৮টা। উপস্থিত থাকবেন দুই বাংলার বহু চিত্র প্রেমী মানুষ ও গুণ মুগ্ধ ব্যক্তিত্বরা।

0 comments: