শিরোনাম

গোয়ার পৌষ মাস আর দিল্লির সর্বনাশ

ম্যাচের নায়ক জুয়েল রাজা। ছবি আইএসএল।
কারোর পৌষ মাস, তো কারোর সর্বনাশ এই বাংলা প্রবাদটা অক্ষরে অক্ষরে ফলে গেল দিল্লি ডায়নামোস-এফসি গোয়ার ম্যাচে। দিল্লিকে হারিয়ে প্রথম আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেল গোয়া। আর অপর দিকে গোয়ার কাছে হেরে প্রথম আইএসএল-এ প্রথম হারের মুখ দেখল দিল্লি।

হারলেও, ম্যাচটা কিন্তু গোল দিয়েই শুরু করেছিল দিল্লি। ম্যাচের মাত্র ৭ মিনিট বয়েসেই দিল্লিকে ১ গোলে এগিয়ে দেন মাডস জাঙ্কার। গোল খেয়েই জিকোর ছেলেরা নড়েচড়ে বসে। মুহুর মুহুর আক্রমণ শানাতে থাকে দিল্লির বক্সে। মাঝ মাঠ ও বল পজেশনেও এগিয়ে যায় গোয়া। যদিও দিল্লির হয়ে প্রথম থেকেই মাঠে ছিলেননা আলেসান্দ্রো দেল পিয়েরো। দ্বিতীয়ার্ধে দিল্লির কোচ ভেলদোভেন দেল পিয়েরোকে নামিয়ে আবার আক্রমণের ধার বাড়াতে শুরু করেন। কিন্তু এরই ফাঁকে ৭৩ মিনিটে অসাধারণ একটি হেড থেকে সমতা ফেরান এক বঙ্গ সন্তান। জুয়েল রাজা। আর এই গোলের পরেই গোয়া আরও মরিয়া হয়ে ওঠে প্রথম জয়টা ছিনিয়ে নেওয়ার জন্য। ৫৮ মিনিট নাগাদ কোচ জিকো একটি তাস ফেলেছিলেন আর্নোলিনকে তুলে নিয়ে টোলগেকে নামিয়ে। আর সেই তাসটাই গোয়াকে একমুঠো অক্সিজেন জোগালো। ৯১ মিনিটে প্রায় একটা সোলো রান থেকে দিল্লির গোলকিপারকে পরাস্ত করে বাঁ পায়ের হাল্কা প্লেসিং-এ গোল করে যান এক সময় কোলকাতার মাঠ কাঁপানো ফুটবলার টোলগে ওজবে।

দল জিতলেও সাশপেনশন থাকার দরুন দলের প্রথম জয়ের শরিক হতে পারলেননা গোয়ার মার্কি প্লেয়ার ফরাসি বিশ্বকাপার রবার্ট পিরেস। মাঠে না নামলেও স্ত্রী ও সন্তান কে নিয়ে বক্সে বসেই আজকের জয়টা উপভোগ করলেন।

আজকের জয়ের পর মুম্বই ও পুণেকে টপকে ৬ নম্বরে উঠে এল এফসি গোয়া। দূরন্ত হেডে গোল দিয়ে আজকের ম্যাচের সেরা গোয়ার জুয়েল রাজা। 

0 comments: