![]() |
পাঁচ ফোড়ন
|
কথায় আছে আমাদের আশেপাশের প্রত্যেক ব্যক্তি,
বস্তু, আমাদের সব ক্রিয়া – প্রতিক্রিয়া নাকি এক একটা গল্প বলে। আর এটা মানতেই হবে
গল্পের দিক থেকে আমাদের বাংলা, বেশ সমৃদ্ধ ।
তারই কিছুটা প্রতিফলন ঘটে আমাদের বিভিন্ন নৃত্যের মাধ্যমে। বাংলার বৈচিত্র্যময়
নৃত্য শৈলী গুলো যদি আমরা দেখি, তাহলে বুঝতে
পারব যে পৌরাণিক ইতিহাস হোক বা দেব – দেবীর গল্প,
নবরসের মাধ্যমে
আমরা সবই ব্যাখ্যা করতে পারি। কিন্তু শুধু ইতিহাস নয়, আমাদের বাংলার নাচ দৈনন্দিন জীবনের কথাও বলে, আর সেই গল্পের ভাষা হয়ে যায় লোক নৃত্য।
একটু গ্রামের দিকে যদি আমরা যাই,
তাহলে দেখতে
পাবো যে ওখানকার বাসিন্দাদের আনন্দ,
দিনের ক্লান্তি, দুঃখ, ভক্তি, সবটাই প্রকাশ পায় নাচের মাধ্যমে। গ্রামবাসীরা ছোট্ট ছোট্ট
দল বেঁধে মেতে ওঠে মাদলের তালে আর নূপুরের ছন্দে।
শুধু গ্রামবাসীরাই নয়, লোক নৃত্য
আমাদেরও বাধ্য করে তার ছন্দে একাত্ম হতে। বাধ্য
করায় তার তালে তাল মিলিয়ে,অতি আনাড়িরও
শরীরে ধরা পড়ে নাচের অপটু মুদ্রা। কিন্তু লোক নৃত্যের মাধ্যমে শুধু অনুভূতির
বহিঃপ্রকাশই ঘটে না। এক সময় ছিল যখন লোক নৃত্যের মাধ্যমে যুদ্ধ ক্ষেত্রে গতি
অনুশীলন করা হত।
![]() |
লোকায়ত
|
সেই রকমই কিছু সামরিক কৌশলের নাচ,
যেমন রায়বেশে ও ঠ্যাং
টা, সাথে ঝুমুর নৃত্যের মাধ্যমে আমরা সাক্ষী
হব আরেক গল্পের। ২৩ শে নভেম্বর থাকছে লোকায়ত,
মেট্রোপলিস মলে
পাঁচটি ফোড়নের একটি স্বাদ পূরণ করতে।


0 comments: