![]() |
জেতার পর উল্লাস গার্সিয়া
|
একের পর এক ড্র এর ম্যাচ দেখছে দর্শকরা। আজকের খেলা নিয়েও ছিল
জল্পনা কল্পনা। সব চিন্তা পিছনে রেখে আবার জয়ের খাতা খুলল সৌরভের কলকাতা। খেলা
শুরুর ১১মিনিটের মাথায় ফিক্রুকে পিছন থেকে গোলকিপার রেহেনশ ট্যাকেল করলে ফ্রি কিক
পায় কলকাতা। কিন্তু খুব সহজেই তা রুখে দেয় হোফ্রে। দু পক্ষই নষ্ট করে গোলের সুযোগ।
৩৭ মিনিটে গার্সিয়াকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন নর্থইস্টের মাসাম্বা লো সামবৌ।
৪৪ মিনিটে আবার ফ্রি কিক পেল অ্যাটলেটিকো কিন্তু হোফ্রের কিক থেকে গোল এলো না। ২
মিনিট অতিরিক্ত সময় কাজে লাগল না কোন পক্ষেরই।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ মিনিটের মাথায় ফিকরুর দূরপাল্লার
জোরালো শট গোলপোস্টের উপর দিয়ে উড়ে গেল। ৪৯ মিনিটে বাঁদিকে থেকে গার্সিয়ার
দুরন্ত শট এবারও মিস হল। কিন্তু ৫১ মিনিটে
হোফ্রের বাঁ দিকে থেকে তোলা ক্রস হেডে দুরন্ত গোল দিল গার্সিয়া। ৫৪ মিনিটে
গোলপোস্টের ২৬ মিটার দুর থেকে ফ্রি-কিক পেয়েও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট নর্থ ইস্ট
ইউনাইটেডের। ৬৩ মিনিটে ফিকরুকে ট্যাকল করে হলুদ কার্ড দেখলেন নর্থ ইস্টের আইবর।
উভয় দলই গোলের সুযোগ এলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। যার ফলে খেলা শেষে ফল ১-০ করে
আবার জায়গা শক্ত করল টিম কলকাতা। গার্সিয়া হলেন হিরো অফ দ্য ম্যাচ।
অ্যাটলেটিকো দি কলকাতা: ১ ( গার্সিয়া-৫১ মিনিট)
নর্থ ইস্ট: ০

0 comments: