শিরোনাম

অন্তর্বাস তৈরিতে ৩ কেজি সোনা

বিপুলা এই পৃথিবীর অএঙ্ক কিছুই আছে যা আমাদের মাঝে মাঝে অবাক হতে বাধ্য করে।  এমনই এক অবাক করা কাণ্ড ঘটালো চীনের এক ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি ওই ডিজাইনার তিন কেজি ওজনের একটি অন্তর্বাস তৈরি করেছেন, যা পুরোটাই তৈরি হয়েছে সোনা দিয়ে। আর সেই চোখ ধাঁধানো অন্তর্বাস পরেই র‍্যাম্প মাতালেন চীনের তিন মডেল।



তবে, এখনই এই সোনার অন্তর্বাস বাজার লভ্য নয়। সোনা দিয়ে অন্তর্বাস বানানোর কারণ হিসেবে ডিজাইনার বলেন, অন্তর্বাস বানানোর ক্ষেত্রে কিছু অভিনবত্য আনার চেষ্টা থেকেই সোনার বিষয়টি মাথায় আসে। অন্তর্বাসটির নিখুঁত ডিজাইন তৈরি করতে বেশ কয়েক মাস লেগেছে।  তারপর শুরু হয় অন্তর্বাস তৈরির কাজ। অন্তর্বাসটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ পাউন্ড। 

0 comments: