শিরোনাম

বাড়িয়ে তুলুন নারী সৌন্দর্য

নারীর শারীরিক সৌন্দর্যের মূল আধার হল তার বক্ষ যুগল। কিন্তু অনেক সময়ই দেহ সৌন্দর্যে আঘাত হানে তুলনা মূলক বৃহৎ বক্ষ। কি কি কারণে এই সমস্যার সম্মুখীন হতে হয় ও কিভাবে পাওয়া যাবে এর থেকে মুক্তি? আসুন যেনেনি তার কিছু উপায়...
**জন্ম নিয়ন্ত্রক পিল খাওয়ার ফলে আপনার স্তনের আকার বৃদ্ধি পেতে পারে সাধারণের থেকে ২ সাইজ বেশি। তাই পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
** সাধারণ ভাবে বেশি ক্যালরি যুক্ত খাওয়ার শরীরে ফ্যাট বাড়িয়ে দেয়, যা বৃহৎ বক্ষের অন্যতম কারণ।
**সুষম খাদ্যর অভাবেও শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে স্তনের আকার বাড়তে পারে।
**বেশির ভাগ মানুষের মধ্যে অনেকটা খাওয়ার একসাথে খাওয়ার প্রবণতা দেখা যায়। সারা দিনের পুষ্টি কর খাওয়ার গুলি ২ ঘণ্টা অন্তর অন্তর খেলে শরীর সঠিক পুষ্টি ও বৃদ্ধি পাবে যা সারা শরীরে সুঠাম রূপ তুলে ধরতে সাহায্য করবে।
**বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে স্বাভাবিক মেদ বৃদ্ধির এক প্রবণতা দেখা যায়। যার প্রভাব নারীর বক্ষ যুগলেও পড়ে। তাই সঠিক ব্যায়াম, হাঁটা, প্রাণায়াম প্রভৃতিকে রোজকার জীবনের তালিকা ভুক্ত করুন।
**অস্ত্র প্রচারের ফলে আপনি হতে পারেন সুডোল স্তনের অধিকারী। এই পদ্ধতি অনেকটাই খরচ সাপেক্ষ এবং সার্জারির পরবর্তী কালে যত্নের একান্ত প্রয়োজন হয়। তাই সার্জারির আগে ভালভাবে বিষয়টি যেনে নেওয়া উচিৎ। কারণ একবার অস্ত্র প্রচার হলে সেটাকে আর বদলানো সম্ভব নয়। তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ একান্তই প্রয়োজন।  
**বড় স্তনের ক্ষেত্রে মিনিমাইজিং ব্রা ব্যবহার করতে পারেন। এর বিভিন্ন ডিজাইন রয়েছে। আপনার ব্রেস্টের মাপ অনুযায়ী ব্রা কিনুন। যার ফলে, ব্রেস্টকে অন্তত ২ সাইজ কম দেখাবে। এছাড়া মিনিমাইজিং ব্রা পরতে আরামদায়ক এবং ব্রেস্টের সাইজ কম দেখানোর অন্যতম উপায়।
**মিনিমাইজিং ব্রা এর বদলে আপনি রেগুলার ব্রা ও ব্যাবহার করতে পারেন। সেক্ষেত্রে পাতলা ধরণের দুটি ব্রা একসাথে পড়ুন। কাপড় বা পাতলা ফোম জাতীয় সঠিক কাপ সাইজের ব্রা পরতে পারেন। এতে আপনার ব্রেস্ট টানটান থাকবে এবং আপনার ব্রেস্ট ছোট দেখাবে। এছাড়া স্পোর্টস ব্রা পরতে পারেন। এতেও ব্রেস্ট ছোট দেখাবে। ভুলেও টাইট ব্রা অথবা ব্লাউজ পরবেন না।

**জামা-কাপড়ের ক্ষেত্রে অবশ্যই লম্বা এবং ঢিলেঢালা জামা পরতে পারেন। এছাড়া গাঢ় রংয়ের জামা পরতে পারেন। এতে ব্রেস্টের প্রকৃত মাপ বোঝা যায় না। ব্রেস্টের অধিকাংশ দেখা যায় এমন জামা পরবেন না। এছাড়া বড় গলার ডিজাইন করা এবং শর্ট জামাও পরবেন না। শর্ট জামা পরলে ব্রেস্ট বড় দেখায়। আর জুয়েলারীর ক্ষেত্রে এমন কোন জুয়েলারী পরবেন না যা ব্রেস্টের মাঝখানে এসে ঝুলে থাকে। চাইলে গলায় থাকবে এমন ছোটখাটো কোন জুয়েলারী পরুন।

0 comments: