সকাল
থেকেই পিয়ালির কপালে বকা ছাড়া কিছু জুটছে না। এটা পারিস না, ওটা পারিস না, সাথে
পড়াশুনার নাম গন্ধ নেই,
কলেজে আড্ডা মারতে
যাওয়া – এগুলোত আছেই। সব সহ্য করা যায়, কিন্তু নিজের বান্ধবীর সাথে তুলনা, সেটা কি করে সহ্য করবে সে। পিউকে দেখে শিখতে হবে সব? ঠিক আছে পিউকে দেখেই শিখবে সে। তাই দেরি না করে পিউ
এর বাড়ি ছুটল পিয়ালি। পিউ এর কাছ থেকে রান্না শিখবে সে। কি রান্না? সে নিজে পমফ্রেট মাছের পোকা। তাই পমফ্রেট এর একটা
নতুন রেসিপি শিখে বাড়ির সকলকে তাক লাগিয়ে দেবে ঠিক। এই ভেবে সে পিউ কে বলল, আর পিউ ওকে পমফ্রেট এর একটা নতুন রেসিপি শিখিয়ে
দিলো।
উপকরণ –
সময়-২৫
মিনিট
পমফ্রেট
মাছ-৪টি
নারকোল
কোরা-১ বাটি
আদা
বাটা-১ টেবিল চামচ
রসুন
বাটা- ১ চা চামচ
টমেটো
কুচি-১ কাপ
কারিপাতা-৪টে
হলুদ-১
চামচ
কাঁচা
লঙ্কা- স্বাদ মত
শুকনো
লঙ্কা- স্বাদ মত
নুন-পরিমাণ
মতন।
সাদা
জিরে-ফোড়নের জন্য।
প্রণালী
– মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে। আদা, রসুন,
শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এক সাথে বাটতে হবে। নারকেল কুড়নো গুলো
আলাদা বেটে নিতে হবে। তেল গরম করে তাতে সাদা জিরে ও কারিপাতা ফোড়ন দিয়ে
আদা-রসুন-শুকনো ও কাঁচা লঙ্কা বাটা গুলো ভাজতে হবে। সামান্য নুন আর হলুদ দিতে
হবে।অল্প ভাজা হয়ে গেলে টমেটো কুচি গুলো দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছাড়া ছাড়া
হয়ে এলে তাতে নারকেল বাটা আর সামান্য নুন দিয়ে ফোটাতে হবে। ফুটতে আরম্ভ করলে কাঁচা
লঙ্কা চিঁড়ে দিয়ে মাছ গুলো দিয়ে দিতে হবে, সামান্য
গা মাখা হয়ে এলে নামিয়ে নিয়ে ওপর থেকে নারকোল কোরা আর কারি পাতা ছড়িয়ে পরিবেশন
করার জন্য তৈরি এই কোকো পমফ্রেট।
********************
![]() |
ছবি ও লেখা অলোকা বিশ্বাস সাহা
|
[পরিচিতি: লেখিকা আদ্যোপান্ত গৃহবধূ। সঙ্গীতে এম.এ করেছেন। মা হওয়ার আগে
একটি স্কুলে পড়াতেন। বাংলাzine-এর অনুরোধ ছোট বেলার লেখালেখির অভ্যাসটাকে আবার ঝালিয়ে নিচ্ছেন।
অবসর সময় কাটে লেখালেখি, বইপড়া, বিভিন্ন ধরনের
রান্নার খোঁজখবর করে আর নিজের ছোট্টটির জন্য গান গেয়ে।]


0 comments: