শিরোনাম

নিঃশর্ত ক্ষমা চেয়েও শাস্তির মুখে দাঁড়িয়ে সরিতা দেবী

এশিয়াড বিতর্কের ফলে আরও কড়া শাস্তির মুখে ভারতীয় বক্সার সরিতা দেবী। নিঃশর্ত ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছেননা এই মণিপুরি কন্যা।
সম্প্রতি ইনচিওন এশিয়ান গেমসে রেফারির ভুলে ব্রোঞ্জ পদক পাওয়ায় বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তিনি। পুরস্কার মঞ্চে নিজের পদক না নিয়ে চতুর্থ স্থানাধিকারীর গলায় সেই পদক পড়িয়ে দেন। যা নিয়ে ভারতীয় বক্সিং সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বক্সিং সংস্থাতেও চূড়ান্ত বিতর্কের সূত্রপাত হয়। নিজের বিতর্কিত কান্ডের গুরুত্ব বুঝে তাৎক্ষণিক নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেও বেশ কিছু শাস্তির মুখেও পড়তে হয় সরিতাকে। আন্তর্জাতিক বক্সিং সংস্থার শৃঙ্ক্ষলারক্ষা কমিটির কাছে ঘটনার তদন্ত করে শাস্তি কমানোর আপিলও করেন এই মণিপুরি বক্সার।
এআইবিএ-এর শৃঙ্ক্ষলারক্ষা কমিটির সভায় আজকেই ঠিক হবে ভারতীয় এই বক্সারের ভবিষ্যত। সরিতা দেবীর বিরুদ্ধে প্রাথমিক সাসপেনশন দীর্ঘায়িত হবে কিনা সেটাই আজকে আলোচনা হবে। তবে সূত্রের খবর এআইবিএ নরম হচ্ছেনা সরিতার বিরুদ্ধে।
আজকে যদি এই সাসপেনসনে সরকারি সিলমোহর পড়ে যায় তাহলে বক্সিং কেরিয়ারই শেষ হয়ে যাবে সরিতা দেবীর। আর হয়তো কোনোদিনও গ্লাভস পড়ে রিঙ্ক-এ নামা হবেনা তাঁর। তবে এখানে প্রশ্ন উঠছে যে রেফারির ভুলের প্রতিবাদ করায় এত বড় শাস্তি কি গ্রহনযোগ্য। শুধুমাত্র ভারতীয় বলেই কি ভুল না করেও নিঃশর্ত ক্ষমা চাওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কড়া শাস্তি আরোপ করা হবে। আমেরিকা,ব্রিটেন এমনকি নিদেনপক্ষে চায়নার কোনও খেলোয়াড়ের সাথে এই একই কারণে এরকম পদক্ষেপ নিতে পারত কি আন্তর্জাতিক বক্সিং সংস্থা?

0 comments: