দুই বাংলার ফোট প্রেমী মানুষদের যৌথ উদ্যোগে “বঙ্গালিঙ্গনে
মানবদর্শন”
–এর আজ শুভ
সূচনা হতে চলেছে কলকাতার গ্যালারি গোল্ড-এ। এই সুন্দর প্রয়াসে যোগ দিতে বাংলাদেশ “নারায়ণগঞ্জ
ফটোগ্রাফিক ক্লাব”(এনপিসি) –এর সদস্যরা
এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। থাকছেন কলকাতার আয়োজক ক্লাব “ক্লিক স্টার্ট ফর্ম কালীঘাট”(সিএসএফকে)। উদ্বোধনি
অনুষ্ঠান চলবে বিকাল ৫.৩০ মিনিটে থেকে রাত ৮টা পর্যন্ত।
কলকাতার আয়োজক ক্লাবে সিএসএফকের তরফ থেকে মোট ৩৪টি ছবি থাকছে প্রদর্শনীতে।
প্রদর্শনীতে যোগ দিতে ইতিমধ্যে এনপিসির ১০ জন সদস্য কলকাতা এসে পৌঁছে গেছেন, বাকি তিন জন কাল
সকালে আসবেন। ১৩ জনের তোলা মোট ২২টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
প্রদর্শনীতে “ক্লিক স্টার্ট ফর্ম কালীঘাট”(সিএসএফকে)-এর ৩৪
ফটোগ্রাফাররা হলেন- সৌভিক চ্যাটার্জি, আর্ক দত্ত, কৌশিক কোলে, সৌভিক রডরিক্স,জয়দীপ
মুখার্জি, মিয়ানক পাল, সৌমজিত সেনগুপ্ত,
সন্দীপ মুখার্জি, দেবস্মিতা দাস, অশোক কুমার ঘোষ, অরূপ সাহা মণ্ডল, শুভাশিস সেন, দেবোপম চ্যাটার্জি, সোহম সরকার, সুশোভন নন্দী, শুভঙ্কর
মাঝি, অর্ণব আদক, আবীর বোস, অনির্বাণ মল, অর্ণব রায় চৌধুরী, চিন্ময় নাগ, দেবরাজ মুখার্জি, জিত
রক্ষিত, কৌশিক চক্রবর্তী, মানস রায়,
মৌমিতা ভাদুড়ী,পরজানিয়া মণ্ডল, মিথুন হালদার, রবিন ভট্টাচার্য, রাজদীপ দাস, সৌম্য চ্যাটার্জি, সৃজা বিশ্বাস, শুভব্রত রায় চৌধুরী, শুভঙ্কর সেন।
“নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব”(এনপিসি)-এর ১৩ জন ফটোগ্রাফাররা হলেন-
কেএম আসাদ, ইউসুফ শাহরিয়ার মোন্তাকিম, অনিক
রহমান, জয় কে রায় চৌধুরী, কমর উদ্দিন
আহমেদ, ইকবাল আলী, মাসুদ পারভেজ,
নিজামউদ্দিন, শাহানাজ পারভিন, শুভ্র সরকার, মুসফিকুল আলম, নাদিয়া
ইসলাম নিতুল, খোরশেদ আলম।
ফটোগ্রাফি প্রদর্শনী চলবে ২১শে নভেম্বর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত।
ফটোগ্রাফি প্রদর্শনীর সময় দুপুর ৩টে থেকে রাত ৮টা।
বাংলাzine এর পক্ষ থেকে “ক্লিক স্টার্ট ফর্ম কালীঘাট”(সিএসএফকে) ও “নারায়ণগঞ্জ
ফটোগ্রাফিক ক্লাব”(এনপিসি) সদস্যদের জন্য রইল আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন।

0 comments: