শিরোনাম

যৌন যাপণ

আমাদের সমাজ এখনও যৌনতা নিয়ে আলোচনা করতে সংকোচ বোধ করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যৌনতা নিয়ে আমরা যতই রাখ-ঢাক করি না কেন, যৌনতা বা সেক্স, জীবনের আর পাঁচটা নূন্যতম চাহিদারই অঙ্গ। 

একটি সুখী সংসারের অন্যতম শর্ত হচ্ছে স্বামী-স্ত্রীর সুখী যৌন জীবন। তাই প্রত্যেক দম্পতিরই উচিত তাঁদের যৌন জীবনকে চুটিয়ে উপভোগ করা। আর এই সেক্স লাইফকে সচল রাখতে কিছু পন্থা অবলম্বন অবশ্যই জরুরী। সেই নিয়েই কিছু টিপস বাংলাzine-এর তরফ থেকে।







·         প্রচুর কাজের চাপ থাকলেও কিন্তু যৌন জীবনকে উপেক্ষা করবেননা। তাই হাজার কাজের মাঝেও সঙ্গী বা সঙ্গিনীর সাথে সময় কাটান। যখন সেক্স করবেন কাজের কচকচানি একদম মাথায় আনবেননা। অফিসের প্রবলেম অফিসেই রেখে আসুন। শুধু আপনার সেক্স পার্টনারের ওপরই ফোকাস রাখুন।
·         কোথায় কতটা স্পর্শ করলে আপনার শয্যা সঙ্গী সব থেকে বেশী আরাম পায় সেটা মাথায় রাখবেন। প্রথমেই পাগলের মতন তাড়াহুড়ো করবেননা। সঙ্গী বা সঙ্গিনীকে কিছুক্ষন আপনার স্পর্শ অণুভব করতে দিন। তারপর মিলিত হবেন। মনে রাখবেন যারা যত বেশী ফোর-প্লে করেন, তাদের যৌন জীবন তত বেশী দীর্ঘস্থায়ী হয়।
·         যৌন মিলন কিন্তু একধরনের এক্সারসাইজও। তাই এই শরীরচর্চা উপভোগ করতে হলে দরকার পর্যাপ্ত এনার্জির। না হলে রতিক্রিয়া কিন্তু বেশিক্ষন স্থায়ী হবেনা। তাই নিয়মকরে পুষ্টিকর খাওয়াদাওয়া করতে হবে।

·         ওরাল সেক্স পারত পক্ষে এড়িয়ে যাওয়াই ভালো। কারণ ডাক্তারদের মতে, ওড়াল সেক্সে ক্যান্সার হতে পারে। তবে যারা ওড়াল সেক্স পছন্দ করেন, তারা সেক্সের আগে যদি যৌনাঙ্গ সাবান ও ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে নেন তাহলে কিছুটা সেফ হতে পারে।  

0 comments: