শিরোনাম

ওজন কমাতে ক্যাবেজ ডায়েট স্যুপ

ওজন কমিয়ে নিজেকে স্লিম আর আকর্ষণীয় করে তুলতে বাঁধাকপির স্যুপ বেশ কার্যকরী। নিয়মিতভাবে দিনে অন্তত একবার(যে কোনও সময়)এই স্যুপ খেলে ওজন কমার সম্ভাবনা দ্রুত। জেনে নি কিভাবে এই ডায়েট স্যুপ তৈরি করবেন।
প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ অলিভ অয়েল নিন। তাতে ২টি কাঁচা লঙ্কা,১টি গোটা পেঁয়াজ কুচি করে কাটা, ২ কোয়া রসুন কিছুক্ষণ ভেজে নিন। এরপর একটি বড় পাত্রে  ৬ কাপ জলে ৪ কাপ পরিমাণ কাটা বাঁধাকপি, অল্প পরিমাণে ফুলকপি ও গাজর কুচি দিয়ে সেদ্ধ করতে থাকুন। সবজি আধা সেদ্ধ হয়ে এলে ১টি ডিমের সাদা অংশ, স্বাদ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়তে থাকুন। এরপর ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।

ব্যাশ রেডি ক্যাবেজ ডায়েট স্যুপ।এবার একটি স্যুপ বওল-এ ঢেলে ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম খেয়ে নিন এবং নিজেকে ফিট অ্যান্ড স্লিম রাখুন।

0 comments: