শিরোনাম

সুপার সান্ডেতে চেলসিকে আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

গোলের মুহুর্তে দ্রোগবা,ছবি-গুগল
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি রেড ডেভিলস এবং ব্লুসদের।
ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল আজকের ডার্বি। চেলসির লক্ষ্য ছিল আজকের ডার্বি জিতে নিজেদের শীর্ষ স্থানকে আরও মজবুত করা। এছাড়াও নিজেদের আনবিটেন রেকর্ড ধরে রাখা। কিন্তু ম্যাচের একদম শেষ মুহুর্তে ম্যান ইউ স্কিপার ভ্যান পার্সির গোলে ১ পয়েন্ট নিয়েই সন্তুস্ট থাকতে হল মোরিনহো বাহিনীকে।
ম্যাচের ৫৩ মিনিটে ফ্যাব্রেগাসের পাস থেকে দ্রোগবার গোলে এগিয়ে যায় চেলসি। ৯০ মিনিট অবধিও ১ গোলে এগিয়ে ছিল ফ্যাব্রেগাসরা। কিন্তু নাটক শুরু হয় ইনজুরি টাইম থেকে। ইনজুরি টাইম চলাকালীন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইভানোভিচ। আর ইনজুরি টাইমের একদম শেষ মুহুর্তে গোল করে ম্যাঞ্চাস্টারের মান বাঁচান রবিন ভ্যান পার্সি।
আজকের ম্যাচ ড্র-এর ফলে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রয়ে গেল মোরিনহো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ৮ নম্বরে ফান গলের দল।

ম্যান ইউ:  আমোষ,দে গেয়া,জনস্টোন,লিন্ডেগ্রাড,ব্ল্যাকেট,ব্লাইন্ড,জোন্স, রাফায়েল,রোজো,,স্মলিং,ভারমিজল,অ্যান্ডারসন,দি মারিয়া,ফেলাইনি,ফ্লেচার, হেরেরা,জেমস,জানুজাজ,মাতা,ইয়াং,ফালেকাও,কিন,ভ্যান পার্সি,উইলসন।

চেলসি:  চেক,করতিওস,স্কোয়ারজার,আকে,আজপিলিকুয়েতা,কাহিল, ক্রাইস্টেন্সেন, ফিলিপে,ইভানোভিচ,টেরি,জৌমা,ফ্যাব্রেগাস,হ্যাজার্ড,চালিয়ে মাতিচ,মিকেল,অস্কার, রামিরেস,সালাহ,উইলিয়ান,কোস্টা,দ্রগবা,স্ক্রুরলে। 

0 comments: