![]() |
| গোল সেলিব্রেশনে মুম্বই সিটির ফুটবলাররা |
এখনও
অবধি ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বড় জয় পেল মুম্বাই সিটি এফসি। হোম ম্যাচে পুণেক
সিটিকে পাঁচ গোলের মালা পরাল টিম রনবীর কাপুর।
মুম্বাই-এর
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পুণেকে লেজে-গোবরে খেলাল পিটার রিডের ছেলেরা। ম্যাচের মাত্র
১২ মিনিটেই দুরন্ত শটে মুম্বাইকে এগিয়ে দেয় আন্দ্রে মর্টিজ। তারপর আবার ২৬ মিনিটে
দিদিকার পাশে দ্বিতীয় গোল মর্টিজের। এরপর ৩৭ মিনিটে মুম্বাই এর হয়ে তৃতীয় গোলটি
করে দ্বিতীয় ভারতীয় গোলদাতা হিসেবে আইএসএল-এ নাম তুলে নেন সুভাষ সিং। ৭১ মিনিটে আবার পুণের জালে বল ঢুকিয়ে আইএসএল-এর প্রথম
হ্যাট্রিকটি সেরে ফেলেন ব্রাজিলিয়ান তাড়কা আন্দ্রে মর্টিজ। ৮৫ মিনিটে মুম্বাই এর
হয়ে পুণের কফিনে পাঁচ নম্বর ও শেষ পেরেকটি পোঁতেন জোহান লেটজেল্টার।
অ্যাটলেটিকো
দে কোলকাতার কাছে উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলে হারার পর স্বাভাবিকভাবেই দারুণ খুশি
মুম্বাই সিটির মালিক রনবীর কাপুর।তাইতো ম্যাচ শেষে উচ্ছ্বসিত রনবীর প্রেসকে বলে
যান ‘এই আইএসএল-এ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিন্তু আমরাই’।
মুম্বাই
সিটি: সুব্রত পাল, জোহান লেটজেল্টার, তিয়াগো, ফ্রিডিঞ্চ,
পিটার কোস্তা,
পাভেল মোভস,
স্টোহানজল,
লালরিন্দিকা,
আন্দ্রে মর্টিজ,আসিফ কোট্টাইল,
সুশীল সঙথাম,
ফেড্রিক
লিউনবার্গ।
পুণে: এমানুয়েল বেলার্দি, আন্দ্রেস গঞ্জালেস,সিরিল্লো, রাভানন, প্রীতম কোটাল,
আশুতোষ মেহতা,
কাস্তৌরানিস,
লেনি,
মেহরাজউদ্দিন,
ত্রেজেগুয়ে,
ডুডু,
মার্টিনেজ,
পার্ক,ইসরেল গুরুং।

0 comments: