শিরোনাম

“ফেস লিফটে” আপত্তি জুলিয়া রবাটসের

ডিজিটাল স্পাইয়ের রিপোর্ট বলছে, প্রখ্যাত হলিউড অভিনেত্রী জুলিয়া রবাটস একজন বয়স্ক অভিনেত্রী ও মডেল হিসাবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও তিনি স্বীকার করলেন যে, ফেস লিফটের যুগে কোন প্রকার ক্সমেটিক সাজারী না করার সিদ্ধান্ত নিয়ে তিনি ঝুঁকি নিয়েছেন। ৪৬ বছর বয়সী জুলিয়া জানালেন, যোগ ব্যায়াম চর্চা তার জীবনে অনেক পরিবর্তন এনেছে। মনের সব দূষণ গুলি কে ঝেড়ে ফেলে, যোগের মাধ্যমে তিনি শান্তি খুঁজে পেয়েছেন। তিনি আরও জানালেন অন্তঃসারশূন্য কৃত্রিম জিনিসের তার কাছে কোন মূল্যই নেই। নিজস্বতা বজায় রাখার মধ্যেই তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। তুমি সত্যই অনন্য প্রিটি ওয়মান ।  

0 comments: