বিদেশের ন্যায় কলকাতাতেও শুরু হতে চলেছে স্টেডিয়াম ট্যুর। ইডেন-এ ক্রিকেটের ১৫০ বছর উপলক্ষে এমনি এক অভিনব প্রকল্প নিয়েছে সি.এ.বি। আপাতত ঠিক
করা হয়েছে ৩ মাসের জন্য এই বিশেষ ইডেন ট্যুর চালু করা হবে।
সি.এ.বি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইডেনের ১৫০
বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে এই ইডেন সফর প্রকল্পটিও পরিকল্পনা
করা হয়েছে। তবে এই সফরের জন্য টিকিট করা হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি।
ইডেন সফরে কি
কি দেখতে পাবেন ট্যুরিস্টরা? সি.এ.বি –এর
তরফ থেকে জানানো হচ্ছে, একটি অস্থায়ী মিউজিয়াম করা হবে। সেখানে
ডন ব্রাডম্যান, শচিন তেন্ডুল্কারের সই করা ব্যাট থেকে শুরু করে
বিভিন্ন সময়ের ইডেন এ খেলা যাওয়া কিম্বদন্তীদের স্মারক, তাদের
ব্যাবহার করা জিনিস ইত্যাদি রাখা থাকবে দর্শকদের জন্য।
থাকবে ক্রিকেট সম্বন্ধীয় কিছু দুষ্প্রাপ্য ছবি। পাশাপাশি
রাখা থাকবে ইডেনের নিজস্ব মার্চেন্ডাইস ও। যা দর্শকরা চাইলে কিনতেও পারবেন। যেমন ইডেনের
রেপ্লিকা,
কফি মাগ, সি.এ.বি–এর লোগো
দেওয়া চাবির রিং। ইডেন এ আসন্ন ভারত ওয়েস্ট ইন্ডিসের ওয়ানডে ম্যাচে যে স্বর্ণ মুদ্রা
দিয়ে টস করা হবে তার রুপোর প্রতিকৃতিও সাধারণদের কেনার জন্য রাখা থাকবে। এছাড়াও টুরিস্টদের
জন্য দিনে ৩বার ইডেন নিয়ে বিশেষ শোয়ের ব্যবস্থা করা হবে।




0 comments: