নিজেদের শরীর নিয়ে আমরা এখন সবাই বিভিন্ন ভাবে সচেতন । শরীর ভাল রাখার জান্য আমরা অল্প বিস্তর ব্যায়াম যেমন সব্বাই করে থাকি, তেমনই চোখের ও ব্যায়ামের মাধ্যমে আমরা চোখকে ভাল রাখতে পারি। এই ব্যায়াম গুলি আপনার চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য না করলেও উপস্থিত দৃষ্টিশক্তিকে হ্রাস হতে দেয়না। চোখ থাকে দীর্ঘদিন সমস্যা মুক্ত রাখুন।
১) যতটা সম্ভব চিন্তা মুক্ত হয়ে একটি চেয়ারে বসুন। নিজের দুটি হাতের তালু ভাল করে একে ওপরের সাথে ঘোষুন। এইবার হাতের তালু দিয়ে চোখ দুটিকে ঢেকে দিন। কনও ভাবেই চোখের ওপর চাপ দেবেন না। নাকটি যেন ঢেকে না থাকে। চোখ ঢাকা অবস্থায় কনও ভাবেই যেন আলো আঙ্গুলের ফাঁক দিয়ে চোখে না লাগে। তারপরেও যদি আপনার মনে হয় আপনি আলো দেখতে পারছেন তাহলে মনে মনে কাল অন্ধকার কিছুর কথা চিন্তা করুন। ধীরে ধীরে বড় নিঃশ্বাস নিন এবং কিছু ভাল মুহূর্তের কথা মনে করার চেষ্টা করুন। অবশেষে আপনি যখন শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারবেন না সেই সময় চোখ থেকে হাত সরিয়ে নিন। এই ভাবে আপনি ৩মিনিট ব্যায়ামটি অভ্যাস করতে পারেন।
২) নিজের চোখকে ভাল করে চেপে ধরে রাখুন ৩-৫ সেকেন্ড। তারপর ৩-৫ সেকেন্ড খোলা রাখুন। এই ভাবে ৭-৮বার অভ্যাস করুন।
৩) দুটি টাওল নিন। একটিকে গরম ও অন্যটিকে ঠাণ্ডা জলে ভেজান। যেকোনো একটিকে নিয়ে মুখের ওপর আলতো করে চেপে ধরুন। ভুরুর, চোখের ধার, গাল ঢেকে দিন। মনে রাখবেন এই প্রক্রিয়া যেন শেষ হয় ঠাণ্ডা টাওল দিয়ে।
এর পর একটি টাওল নিয়ে গরম জলে ভিজিয়ে নিন। তারপর চোখ বাদে গলা, গাল, ঘাড় ভাল করে চেপে চেপে মুছে নিন। এবার চোখ বন্ধ করে আলতো হাতে কপালে আঙ্গুল ঘুরিয়ে মাসাজ করুন।
এবার চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে চোখের ওপর গোল গোল করে ঘোরাতে হবে ১-২ মিনিট। চোখের ওপর খুব ধীরে ধীরে আলতো ছাপে কাজটি করতে হবে। চোখের যেকোনো ব্যায়ামের আগে হাত ভাল করে অবশ্যই ধুয়ে নিতে হবে জাতে চোখে কোন ইনফেকশন না হয়।
৪) চোখের ওপর দু হাতের তিনটি করে আঙ্গুল দিয়ে ১-২ সেকেন্ড চেপে রাখতে হবে। এই প্রক্রিয়াটি ৫ বার করতে হবে।
৫) একটি চেয়ারে সান্ত মনে বসে সোজা সুজি দেওয়ালের দিকে তাকিয়ে চোখ কে ঘড়ীর কাঁটার দিকে এবং ঘড়ীর কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এই ভাবে ৫ বার করতে হবে। এই ব্যায়ামটি করার ফাঁকে চোখের পাতাকে ঘন ঘন ফেলতে হবে।
৬) আপনার চোখ থেকে দুরের(১৫০ ফুট বা ৫০ মিটার ) কোন জিনিসের ওপর ১০-১৫ সেকেন্ড দৃষ্টি স্থির রাখুন। তারপর আস্তে আস্তে আপনার চোখের দৃষ্টি সরিয়ে কাছের(৩০ ফুট বা ১০ মিটার) কোন বস্তুর ওপর স্থির রাখুন। এই ভাবে ৫ বার করতে হবে।
৭) একটি পেনসিলকে চোখের সমান দূরত্বে ধরে পেন্সিলের নিবের ওপর দৃষ্টি স্থির করে পেন্সিলটিকে আস্তে আস্তে নাকের কাছে আনতে হবে আবার দূরে নিয়ে জেতে হবে। এই ভাবে ১০ বার করতে হবে।
8) চোখের মণি একবার ওপরে একবার নিচে নামাতে হবে মাথাকে স্থির রেখে। প্রথমে এই ধাপটি একটু অসুবিধার মনে হলেও পরে করতে করে অভ্যাস হয়ে যাবে।
৯) চোখ বন্ধ করে আপনার হাতের মাঝের আঙ্গুলটি দিয়ে চোখের মনির ওপর আলতো করে চাপ দিয়ে ঘড়ীর কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘোরাতে হবে। তারপর মণির ওপর আলতো চাপ দিয়ে আঙ্গুল তুলে নিতে হবে। আঙ্গুল তুলে নেওয়ার সাথেই চোখ খুলতে হবে।
১০) সবশেষে দু হাত দিয়ে চোখকে ঢেকে আবার হাত সরিয়ে নিতে হবে। খুব দ্রুত এই প্রক্রিয়াটি করতে হবে। এইবার শান্ত মনে চোখ বুজে বিশ্রাম নিন।

0 comments: