নানা ভাষা নানা পরিধানের মধ্যে
বহু উৎসবের ও ছোঁয়া লাগে ভারতের মাটিতে। ছট উৎসব
তেমই একটি পরব। বিহার, উত্তর
প্রদেশ, ঝাড়খণ্ড সহ সারা ভারতে এই উৎসব আজ পালিত হচ্ছে মহা সমারহে। চার দিন
ধরে সূর্য দেবের উপাসনা করেন ভক্তরা উপবাস ও নানাবিধ উপাচারের মাধ্যমে। সাধারণত
বচরে দু বার এই পূজা অনুষ্ঠিত হয়। এক বার গ্রীষ্ম কালে দীপাবলির ছয় দিন বাদে যা “ছটি ছট” নামে
পরিচিত। অন্যটি শীত কালে কার্ত্তিক মাসে “কার্ত্তিক ছট” নামে
পূজিত। ভগবান সূর্যের প্রতি তার ভক্তের ভক্তি নিবেদনের প্রথা হিসেবে পরবটি উদযাপিত
হয়।
ছট পূজায় যে উপবাস রাখা হয়
তাকে ভারতী বলা হয়। চারদিন উপবাস রাখেন ভক্তরা।
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই
পূজা সম্পন্ন হয়। বিজ্ঞানের মত অনুসারে এই সময় সূর্যের আলো দেহের পক্ষে উপযোগী সেই
কথা মাথায় রেখেই এই সময় পূজা অনুষ্ঠিত হয়।
- প্রথম দিনের অনুষ্ঠানকে “নাহি খাই” বলা হয়। গঙ্গা জলে শুদ্ধ হয়ে কুমড়ো, ভাত ও চানা ডাল খেতে হয়।
- দ্বিতীয় দিন কে লহান্ড বলা হয়। এই দিন খির,চাপাটি ও ফল খেতে হয়।
- তৃতীয় দিনকে পহেলা অর্ঘ বা সন্ধ্যা অর্ঘ বলা হয়। এই দিন কোন ভাবেই সূর্য যতক্ষণ মাথার ওপর আছে কিছু খাওয়া চলে না। সন্ধ্যাবেলায় সূর্য দেবকে অর্ঘ নিবেদন করে তবেই জল মুখে দিতে হয়।
- চাল, গম, তাজা ফল, শুকনো ফল, নারকেল, বাদাম, গুড় ও ঘি সহযোগে ছট প্রসাদ তৈরি হয়।
- ছট প্রসাদে কোন ভাবেই পেঁয়াজ,রসুন ও নুন দেওয়া চলে না। তবে কিছু ভক্ত শিলা লবণ ব্যবহার করে থাকেন।
- ছট পূজা একাধারে নতুন ফসলের আগমনের উৎসব হিসেবেও পালিত হয়।
সকল কে জানাই শুভ ছট পূজার
শুভেচ্ছা।

0 comments: