শিরোনাম

ফেব্রুয়ারিতে বিয়ে ক্যাটরিনা-রণবীর?

ক্যাটরিনা-রণবীর

একের পর এক চমক চলছে বলিউড টাউনে। ঘর ভাঙার গল্পের পাশাপাশি এবার চমক ঘর বাঁধার। আর সেই গল্পের নতুন জুটি হল রণবীর-ক্যাটরিনা। ফেব্রুয়ারিতেই নাকি এই শুভ কাজ সম্পন্ন করতে চলেছেন প্রেমিক যুগল, এমন টাই নাকি ফিসফিস শোনা যাচ্ছে মুম্বাইয়ের বাতাসে। কিছু দিন আগেই রণবীর-ক্যাটরিনা লিভ-ইন এর কথা সবার সামনেই স্বীকার করেছেন। এও শোনা যাচ্ছে দুই বারির সম্মতেই নাকি  আগামী বছরের গোরাতেই বিয়ের দিন ঠিক করা হচ্ছে। 

গত ২০১২ থেকেই দুজনে ডেটিং করলেও লোক চক্ষুর আড়ালে রাখতেই বেশি পছন্দ করতেন উভয় হার্ট থ্রব। হটাত করেই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনাতে কার্যতও সবাই অবাকই হন। এর আগেও বহুবার ক্যাটরিনা-রণবীর কে নিয়ে বিভিন্ন গুজব রটেছে। তাই বিয়ের কথা কত দূর সত্যি তা দেখতে গেলে সময়ের ওপরই ছেড়ে দিতে হবে।

0 comments: