দীপাবলিতে সবাই যখন বাজি ফাটিয়ে সেলিব্রেট করেন, তখন
শাহরুখ খানের সেলিব্রেশনটা হয় অন্য ধাঁচের। কিং খান বলে কথা সেকি আর যেমন তেমন
ব্যাপার হবে! কেরিয়ারের শুরু থেকেই শাহরুখ তার দর্শকদের একের পর এক ব্লক ব্লাস্টার
ছবি উপহার দিয়েছেন দীপাবলিতে। “হ্যাপি নিউ ইয়ার” শারুখের
১১ তম দিওয়ালী ধামাকা মুভি। প্রথম দিনেই
চেন্নাই এক্সপ্রেস সহ তাবড় তাবড় ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই ছবি। আসুন
দেখে নেওয়া যাক শাহরুখেক হ্যাপি নিউ ইয়ার সহ প্রথম ১০ দীপাবলি ধামাকা ছবির কিছু
ঝলক।
বাজিগর (১৯৯৩): বাজিগরই শাহরুখের প্রথম ছবি যেখানে নেগেটিভ চরিত্রে
অভিনয় করেছিলেন শাহরুখ। কাজলের সাথে শারুখের জুটি প্রচণ্ড রকম ভাবে দর্শকের নজর
কারে। আব্বাস মস্তানের এই থ্রিলার ছবি শাহরুখকে কিং খান হওয়ার দৌড়ে বেশ খানিকটা
এগিয়ে দেয়।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫): মুম্বাইয়ের মারাঠা মন্দিরে
সম্প্রতি ১০০০ সপ্তাহ টানা চলার রেকর্ড গড়েছে শাহরুখের এই ছবি। রাজ-সিমরনের
প্রেমের কেমিস্ট্রি কখনোই ভোলার নয়। দীপাবলিতে মুক্তি পাওয়া এই ছবি ভারতীয় সিনেমার
সেরা রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম।
দিল তো পাগল হ্যায় (১৯৯৭): যশ চোপড়ার এই ছবিটি তখনকার ইয়াং
জেনারেশনের কাছে মারাত্মক ভাবে জনপ্রিয় হয়। উত্তম সিংয়ের গানে মাধুরী-শাহরুখের
অনস্ক্রিন ম্যাজিকে বক্স অফিসে লক্ষীলাভের সাথে সাথে একাধিক পুরস্কারও জিতেনেয়
ছবিটি। করিশ্মা কাপুর ও অক্ষয় কুমার কেও এই ছবিতে বেশ ভাল সঙ্গত দিতে দেখা যায়।
কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮): লাভ ও ফ্রেন্ডশিপ নিয়ে এক জমাটি সিনেমা
হল কুছ কুছ হোতা হ্যায়। করণ জোহরের এই ছবি শাহরুখের ডিডিএলজে-র পরে সবচেয়ে বড়
দিওয়ালী ধামাকা।
মহব্বতে (২০০০):এই ছবি দিয়েই অভিনয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন
বিগ বি। যা এখনও অব্যাহত। ছবিটি প্রেম ও
সম্পর্কের গভীরতা নিয়ে তৈরি। প্রায় ৩ ঘন্টা ২৬ মিনিটের এই লম্বা ছবি যে দর্শকদের
এক মুহূর্তের জন্যও বিরক্ত করেনি তার উদাহরণ বক্স অফিসে এই ছবির প্রচুর হিট হওয়া।
বীর জারা (২০০৪): এই ছবিতে প্রথমবার শাহরুখকে বৃদ্ধের
ভূমিকায় দেখা যায়। পাক কন্যের (প্রীতি জিনটা)-র সঙ্গে ভারতীয় জওয়ানে(শারুখ)-এর
প্রেম নিয়ে তৈরি গল্পটি।
ডন (২০০৬): বিগ বি অমিতাভ বচ্চন অভিনীত ছবি “ডন”, যা তখন
সিনেমার বাজারে সুপার-ডুপার হিট হয়। ২৮ বছর পরে সেই ছবির রিমেকে ফের দেখা গেল
শাহরুখকে। দিওয়ালী উপলক্ষে ফারহান আখতারের এই নয়া ডন মন ভরাল দর্শকদের।
ওম শান্তি ওম (২০০৭): শারুখের সাথে প্রথম তথা দীপিকা পাডুকোন-এর
হাতে খড়ি এই সিনেমার মাধ্যমে। এই ছবির কিছুটা অংশ বিমল রায়ের মধুমতী থেকে নেওয়া।
পুরনো দিনের স্টাইলে এই ছবিতে দেখা গিয়েছে শাহরুখকে।
রা ওয়ান (২০১১): শাহরুখের বাকি দিওয়ালী ব্লকবাস্টারের মধ্যে এই ছবি
সবচেয়ে দুর্বল। তবে বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল এই ছবি।
যব তক হ্যায় জান (২০১২): শাহরুখের আবার একটি প্রেমের ছবি। এই ছবির
প্রেক্ষাপট সেভাবে বিশ্বাসযোগ্য না হলেও যেহেতু কিং খান আছেন তাই হিট না হয়ে উপায়
ছিলনা।











0 comments: