শিরোনাম

গলা ব্যথা রুখতে

ছবি গুগুল 
আর কিছু দিন বাদেই চলে আসবে শীতকাল। কিন্তু তার আগে যদি থাকে আপনার ঠাণ্ডা লাগার স্বভাব তাহলে এই সময়টা আপনার জন্য অবশ্যই খুব চিন্তার। ঋতু পরিবর্তনের ফলে গলা ব্যথা হওয়াটা প্রয় সব্বাইকেই কম বেশি ভোগায়। যার ফলে হয়রানির শেষ থাকেনা। কিন্তু কেন হয় এই গলা ব্যথা? আরকি ভাবেই বা নিজেকে বাঁচাবেন এর থেকে? নিচে সেই সব নিয়েই আলোচনা করা হল। 
কি কারণে হয় গলা ব্যথা?
**  বিভিন্ন জীবাণুর সংক্রমণের কারণে  টনসিল,খাদ্যনালীর ওপরের অংশ,নরম তালু,এমনকি জিবের পেছনের অংশে ইনফেকশনের ফলে হতে পারে গলা ব্যথা। গলা ব্যথা হলে সঙ্গে জ্বর,মাথাব্যথা অথবা শরীরে অস্বস্তিকর অনুভূতি হয়ে থাকে অনেক সময়। ভাইরাসজনিত ইনফেকশন  সাধারণত ঋতু পরিবর্তনের ফলে অথবা অতিরিক্ত গরমের সময় হয়ে থাকে। 
**  খেতে গিয়ে হঠাৎ গলায় কাঁটা বা হাড়ের কোনও অংশ লেগে গেলেও ব্যথা হতে পারে। কিন্তু সব সময়ই খেয়াল রাখতে হবে,দীর্ঘদিন ধরে গলায় একটা অস্বস্তিকর অনুভূতি হওয়ার পর হঠাৎ করে ব্যথা শুরু হয়,তাহলে এটি ইনফেকশনের ব্যথা নয়। এমন ব্যথার পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। তাই এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

ছবি গুগুল 
কি করবেন আর কি করবেন না? 
** ভাইরাসজনিত ইনফেকশনের কারণে গলা ব্যথা কুম কুম গরম জলে অল্প নুন দিয়ে গার্গল করলে ব্যথা উপশম হবে। আদা চা গলা ব্যথাতে বেশ উপকার দেয়। আগে থেকে কিডনির কোনও সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ  নেওয়া উচিত নয়।
** পেশাগত কারণে যদি কাউকে বেশি কথা বলতে হয় সেক্ষেত্রে গরা ভেঙে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে গলাকে কথা বলা থেকে কিছুটা হলেও বিরত রাখতে হবে এতে করে আপনার কণ্ঠস্বর কিছুটা বিশ্রাম পাবে। কখনই চিৎকার করে কথা বলা যাবে না, এতে করে হিতে বিপরীত হতে পারে।
** কিছু দিয়ে গলা জরিয়ে রাখুন। গলাতে ঘাম জমলে সঙ্গে সঙ্গে ভাল করে মুছে ফেলুন। গলাব্যথা হলে অতিরিক্ত ঠাণ্ডা জল নৈব নৈব চ। কোল্ড ড্রীঙ্কস  জাতিয় খাওয়ার  না খাওয়াই ভাল,আর নিতান্ত যদি নিজেকে সামলাতে না পারেন তাহলে রুম টেম্পারেচারে রেখে খাওয়াই ভাল। ধূমপান যারা করেন এই সময় যতটা সম্ভব কম করা উচিৎ, এতে গলার ওপর চাপ কম পরে। 

***********

2 comments: আপনার মন্তব্য

  1. Aamar mone hoy salt chhara o Hexidine 2-5 ml 100 ml kusum gorom jole gargle korle upkaar paoa jaabe.

    ReplyDelete
  2. Hain khub upokari pothyo Pradip Babu

    ReplyDelete