![]() |
নব দম্পতি সাজে দিয়া ও সাহিল
|
মিস এশিয়া প্যাসিফিক দিয়া
মির্জা অবশেষে মিসেস সাহিল সংঘ হলেন। দীর্ঘ দিনের বিজনেস পার্টনার ও দিয়ার পূর্ব
পণয়ী সাহিল সংঘ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। সেই উপলক্ষে নিউ দিল্লির
ফার্ম হাউস ঘিত্তর্নি-তে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![]() |
| মেহেন্দি অনুষ্ঠানে দিয়া ও সাহিল |
এই বছরের শুরুর দিকে ৩২ বছর
বয়সী অভিনেত্রী দিয়া নিউ ইয়র্কে চলচ্চিত্র নির্মাতা সাহিল সংঘ –এর সাথে এংগেজমেন্টটি সেরে রাখেন।
আর্য সমাজের নিয়ম মেনে বিবাহটি
সম্পন্ন হয়। দিয়া পরে ছিলেন ঋতু কুমারের ডিজাইন করা হাল্কা পশম ও সবুজ রঙের
লেহেঙ্গা চোলী। অন্যদিকে সাহিল রাঘবেন্দ্র রাঠোরের তৈরি সাদা সিল্কের কাপড়ের জরি
দেওয়া আচকান।
দিয়া বলেন, তিনি
যেহেতু হায়দ্রাবাদের বাসিন্দা তাই প্রথম থেকেই তিনি খাস হায়দ্রাবাদি সাজেই নিজেকে
দেখতে চাই ছিলেন।
বিয়েতে উভয় পরিবার ও ঘনিষ্ঠ জন
নিমন্ত্রিত ছিল। উপস্থিত ছিলেন লারা দত্তা
স্বামী মাহেশ ভূপতির সাথে, রাজকুমার হিরানি,
জায়েদ খান, সোফি
চৌধুরি ও সাইরাস সাহুকার সঙ্গে সুস্মিতা সেন প্রমুখরাও।
শোনা যাচ্ছে 'মুন্নাভাই'তে দিয়ার
সহ অভিনেতা বোমান ইরানী দিয়ার সম্প্রদান করেন।


0 comments: