![]() |
| নতুন হেয়ার কাটে স্বস্তিকা |
বঙ্গ ললনারা এখনও সুন্দর লম্বা চুলকেই তাদের চিরাচরিত রূপ সজ্জাতে ঠাঁই দেন। বিদেশিনীরা যদিও কোন কালেই এই সব সেন্টি দ্বারা আক্রান্ত নয়। অভিনেত্রী স্বস্তিকাকেও দেখা গেল এক্সপেরিমেন্টাল চুলের স্টাইলে। মৈনাক ভৌমিক-এর আগামী সিনেমা ‘গল্প ওদের’ জন্যই নাকি এই চমকে দেওয়া হেয়ার কাট। ঋতুপর্ণা সেনগুপ্তর ছোট বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকাকে। স্বস্তিকা অভিনীত ‘শ্রী’ চরিত্রটিকে বাস্তবায়িত করার জন্য যা প্রচণ্ড ভাবেই দরকার ছিল।
![]() |
| এঙ্গার ম্যানেজমেন্টে সেলমা ব্লেয়ার |
ছবির পরিচালক মৈনাক এক সাক্ষাৎকারে বলেন যে তিনি আসলে শ্রী চরিত্রটির জায়গায় একটি ছেলেকে ভেবেছিলেন। কিন্তু পরে তিনি চরিত্রটির কিছুটা বদল ঘটিয়ে স্বস্তিকাকে নেওয়ার মনস্থির করেন। ‘শ্রী’ চরিত্রটিকে ডেসট্রাকটিভ পারসোনালিটি হিসেবে দেখানো হয়েছে। ‘শ্রী’র চরিত্রের লুক্স অনেকটাই এঙ্গার ম্যানেজমেন্ট –এর অভিনেত্রী সেলমা ব্লেয়ার-এর মত করে চিন্তা করা হয়েছে।
স্বস্তিকার এই নতুন চুলের স্টাইল নিয়ে ইতি মধ্যে সোশাল মিডিয়া সাইটে জল্পনার শেষ নেই। অভিনয়ের জন্যই হোক অথবা ব্যক্তিগত পছন্দ স্বস্তিকা মুখার্জী যে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে মোটেই পিছপা নন আরও একবার তা প্রমাণিত হল।


0 comments: