শিরোনাম

ভারতীয়র হাতে ইতালির ফুটবল

প্রথম ভারতীয় হিসাবে সুদুর ইতালিতে ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্বে পাঞ্জাবের আমনপ্রীত সিং।ছোট বেলায় ফুটবলের সাথে কোনও পরিচয় না থাকলেও ক্রিকেট খেলতে ভালোবাসতেন।কিন্তু ১২ বছর আগে বাবা-মা এর হাত ধরে ইতালির ক্যাপ্রিয়ানোতে আসার পর পরিস্থিতি সম্পুর্ণ বদলে যায়।ইতালিয় বন্ধুদের পাল্লায় পরে প্রথম ফুটবল মাঠে যাওয়া।শুরু হয় ফুটবল প্রীতি।ফুটবল খেলতে না পারলেও ফুটবলের সাথে যুক্ত হওয়ার তীব্র ইচ্ছায় রেফারি হওয়ার সিদ্ধান্ত নেয় আমনপ্রীত।কিন্তু পেশাদার রেফারি হওয়ার পথ খুব একটা মসৃন ছিলনা আমনের।ভারতীয় হওয়ায় বহুবার বর্ণবিদ্বেষের স্বীকার হতে হয়েছে তাঁকে।তবে সব বাঁধা পেরিয়ে আমনপ্রীতের স্বপ্ন একদিন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করে বিশ্ব ফুটবলে ভারতের মুখ উজ্জল করবেন।

0 comments: