 |
ভুয়ো অ্যাডটি
|
অনলাইনে ফোরচ্যান
নামের একটি ওয়েবসাইট থেকে ভুয়ো তথ্য রটানো হয় যে আইফোনে আইওএস৮ আপডেট করলে এমন
একটি ফিচার পাওয়া যাবে যাতে আইফোনের ব্যাটারি বাড়ির মাইক্রোওয়েভ ওভেনে রেখে দিয়েও
চার্জ দেওয়া যাবে।এই ভুয়ো পোস্টটি অনেকটাই অ্যাপলের বিজ্ঞাপনের আদলে ছড়ানো হয়।এতে আরও বলা হয়,আইওএসের ওয়েভ
প্রযুক্তির কল্যাণে মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে তারবিহীন উপায়ে আইফোনকে চার্জ
দেওয়া যাবে।পাশাপাশি এতে সতর্ক করে বলা হয়, মাইক্রোওয়েভে ফোন ৩০০ সেকেন্ডের বেশি রাখা যাবে না।
 |
| মাইক্রো ওয়েভে রাখার পরে
ফোনের অবস্তা |
অনেক আইফোন
ব্যবহারকারী ভুয়ো এই পোস্ট দেখে তা বাস্তবে পরীক্ষা করে দেখার চেষ্টা করে বোকা
বনেছেন এবং ফোনের সর্বনাশ করেছেন।ফোন এমনভাবে পুড়েছে যে আর মেরামতের উপায়ও নেই!এই দলে সম্প্রতি বাজারে আসা আইফোন৬ ও আইফোন৬ প্লাস এর বেশ কিছু ক্রেতাও রয়েছেন।হ্যাসট্যাগ অ্যাপল ওয়েভ নামের এই ভুয়া তথ্যটি টুইটারেও রয়েছে।
সূত্রঃ মিরর অনলাইন।
0 comments: