শিরোনাম

বাস্তবতা







ছবি ও লেখা সৌভিক সরকার


আজ সকালে লেপমুড়ি দিয়ে শুনছিলাম কোকিলের কুহুতান।
তার সাথে তাল মিলিয়ে শিশিরের অস্পষ্ট শব্দ, বুঝি তুমি এসেছ , এ যেন প্রকৃতির নীরব ইঙ্গিত মনে হয়েছিল এক ছুটে বেড়িয়ে জাই বাইরে। এক গণ্ডূষ জল দিয়ে নিভিয়ে দিই এই অর্ধদগ্ধ সিগ্রেট যেটা আমার হৃদয়ে জ্বেলেদিয়ে একদিন চলে গিয়েছিলে। একটু ছোঁয়া, একটু আলিঙ্গনে তাড়াতাড়ি চোখ খুলে জানালার শার্সিটা সরালাম কিন্তু….. এ কোথায় আমি? কোথায় শিশির? কোথায় কোকিল? এইত সেই নিষ্ঠুর বাস্তবতার হাহাকার।
আবিষ্কার করলাম রয়েছি সেই পশ কলকাতার রাজপথের ধারে।
এত ধুল , এত ধোঁয়া। 
সিগ্রেট যে এখন জ্বলছে নেভাতে পারছিনা কিছুতেই 
মা কে ডেকে বল্লাম মা! এক এক গণ্ডূষ জলও কেউ দিচ্ছেনা মা! 
আমি যে একটু বাঁচতে চাই।

4 comments: আপনার মন্তব্য

  1. bastobotar chhoya ache. Tobe sigar othoba cigarette dutor jonyo cinema te bidhibodho sotokikoron lage. Ekhane lagbe ki? besh valo kobita

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। পাঠকের মতামত আমাদের কাছে সব সময়ই মূল্যবান। এই বিষয়ে বা অন্য কোন বিষয়ে আপনার কোন বিস্তারিত মতামত জানানোর থাকলে আপনি আমাদের মেইল করতে পারেন। আমাদের মেইল আই ডিঃ- banglazine@gmail.com । আপনার পাঠানো বিষয়টি যদি প্রকাশ যোগ্য হয় তাহলে আমরা আমদের ওয়েবসাইট http://www.banglazine.com ছাপাতে পারলে খুশি হবো। আশাকরি ভবিষ্যতেও আপনাকে পাশে পাবো। ধন্যবাদ। শুভ শারদীয়া।

      Delete
  2. Dhonnobad Banglazine...i feel honoured to be a part of this :)

    ReplyDelete