শিরোনাম

প্রকাশিত হল ই.এ স্পোর্টস এর ফিফা'১৫ ফুটবলারদের বিশ্ব ক্রমতালিকা

সাম্প্রতিক প্রকাশিত ফিফা'১৫ এর ক্লাব ফুটবলারদের র‍্যাঙ্কিং অণুযায়ী প্রথম স্থানে রয়েছেন বার্সালোনার মহাতারকা লিও মেসি।গত বছরের থেকে কম পয়েন্ট পেয়েও ৯৩ পয়েন্ট নিয়ে নিজের প্রথম স্থান ধরে রাখলেন আর্জেন্তইন মহাতারকা।৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ২০১৪ ব্যালন ডি'ওর জয়ী রিয়েল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ডাচ্‌ তারকা আইয়েন রবেন।

এই তিন মহাতারকা ছারা প্রথম ১০ এ রয়েছেন যথাক্রমে - ৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে প্যারিস সাঁ জার ইব্রাহিমোভিচ।পঞ্চম স্থানে বায়ার্ন গোল রক্ষক ম্যানুয়েল ন্যয়ার (৯০ পয়েন্ট)।ষষ্ঠ স্থানে আন্দ্রে ইনিয়েস্তা (বার্সালোনা ৯০ পয়েন্ট)।সপ্তম স্থানে সদ্য লিভারপুল থেকে বার্সায় যোগ দেওয়া লুই সুয়ারেজ (৮৯ পয়েন্ট)। অস্টম স্থানে বাস্তিয়ান সোইয়েনসটাইগার (বায়ার্ন মিউনিখ ৮৮ পয়েন্ট)।নবম স্থানে ফ্রাঙ্ক রিবেরি (বায়ার্ন মিউনিখ ৮৮ পয়েন্ট)এবং ৮৮ পয়েন্ট নিয়েই দশ নম্বর স্থানে রয়েছেন চেলসির এডেন হ্যাজার্ড।

0 comments: