শিরোনাম

সানিকে চ্যালেঞ্জ রাখীর

পর্ন স্টার কাম বলিউড তারকা সানি লিওনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খবরের শিরোনামে বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত।তাঁর দাবি,তিনি সানির চেয়ে ভালো নাচতে পারেন।  শুধু তা-ই নয।তিনি রাজনীতিতে 
ব্যস্ত থাকায় মিডিয়ায় তাঁর অনুপস্থিতির জন্যই বলিউডে এতটা ওপরে উঠতে পেরেছেন সানি লিওন বলেও মন্তব্য করেছেন ৩৫ বছর বয়সী রাখী সাওয়ান্ত।

সম্প্রতি ৩৩ বছর বয়সী সানির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখী বলেন,‘আসুন,আমার সঙ্গে নেচে দেখান। 
তাহলেই বোঝা যাবে কে বেশি ভালো নাচে।’রাখীর মতে,বলিউডে তিনিই সেরা আইটেম গার্ল। মূলত 
এ কারণেই তিনি সানির প্রতি নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।রাখীর এই চ্যালেঞ্জ সানি স্বীকার করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
   

0 comments: