শিরোনাম

আমেরিকায় দাদাগিরি চিলিচের

শেষ রক্ষা হলনা জাপানের কেই নিশিকোরির। প্রথম এশীয় হিসেবে ছুঁতে পারলেন না টেনিসের গ্র্যান্ডস্লাম গর্ব।ইউএস ওপেনের ফাইনালে তিনি হার মানলেন ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচের কাছে।চিলিচের কাছে তাঁকে
হারতে হল ৩-৬,৩-৬,৩-৬ সেটে।

২০০১ সালে গোরান ইভানিসেভিচের পর প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে টেনিসের কোনো গ্র্যান্ডস্লাম প্রতিযাগিতা জিতলেন চিলিচ।মাত্র দুই সপ্তাহ।মাঝের এই কয়েকটা দিনে কী বিস্ময়করভাবেই না বদলে গেল মারিন চিলিচের জীবন।এক বছর আগে ডোপিংয়ে ফেঁসে ইউএস ওপেন থেকে বিদায় নিতে হয়েছিল চিলিচকে।এক বছর পর এবারের প্রতিযোগিতা
জিতে নিজের সেই দুর্ভাগ্যের শোধটা দারুণভাবেই তুললেন এই ক্রোয়েশিয়ান তারকা।ক্রোয়েশিয়ার হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন গোরান ইভানিসেভিচ।২০০১ সালে উইম্বলডনে।১৩ বছরের অপেক্ষার পর আরেকজন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন পেল ক্রোয়েশিয়া।

১৪তম বাছাই চিলিচ নিজের ২৮ বারের প্রচেষ্টায় জিতলেন গ্র্যান্ডস্লামের শিরোপা।তবে এবারের ফাইনালটা বেশ সহজেই জিতেছেন চিলিচ।ব্রেক পয়েন্টের প্রায় সবগুলোই দারুণ দাপটের সাথে নিজের পকেটে পুরে নেন তিনি।পুরো ম্যাচেই চিলিচের কাছে যথেষ্ট অসহায় মনে হয়েছে সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে আসা নিশিকোরিকে।

দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর ইউএস ওপেন জেতায় স্বভাবতই উচ্ছসিত চিলিচ সহ গোটা ক্রোয়েশিয়া। ফাইনালে কেই নিশিকোরিকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতে তাই চিলিচই এখন ক্রোয়েশিয়ার জাতীয় বীর।


0 comments: