শিরোনাম

না না, এতো সহজে কি এরকম মহা আয়োজন শেষ হয় নাকি!!

২২শে ও ২৩শে নভেম্বর, পথনাটকের মজার বার্তা, আঁকার রঙিন আমেজ, হাতের কাজের কারিগরি, লোক সংগীতের নেশা, লোক নৃত্যের দাপট আর দর্শকদের দারুন উচ্ছ্বাস, এই নিয়েই মেতে উঠেছিল উড়োতারের পাঁচ ফোড়ন। শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ও দর্শকদের সাড়ায় আমাদের উৎসব সত্যিই সার্থক।
কিন্তু বেশ কিছুজন যারা মূলত উৎসবের সেই ২দিন উপভোগ করতে পারেন নি কিংবা যারা ভাবছেন যে পাঁচ ফোড়ন-এ তৈরি সেই দারুন সব আঁকা ও হাতের কাজ গুলোর কি হল, তাদের জন্য একটা চমক আছে। আগামী বৃহস্পতি বার (Thursday), ১১ই ডিসেম্বর, গ্যালারি গোল্ড-এ আমরা একটি প্রদর্শনীর আয়োজন করেছি, সঙ্গে একটু গান ও আড্ডাও হবে। সেদিন কিন্তু আসতেই হবে, কোনও অজুহাত শুনবো না।

আরে ফোড়ন কাটা এখনও বাকি তো!!

0 comments: