| ছবি ও লেখা সোমা মজুমদার |
[লেখক পরিচিতি: লেখিকা গৃহবধূ, ইংলিশে এম
এ ও টিচার্স ট্রেনিং নিয়েছেন। বর্তমানে স্বামী,কন্যা,শ্বশুর,শাশুড়িকে নিয়ে সংসারে
ব্যস্ত। সখ হচ্ছে বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা।]
*******************
সোমা
বৌদি পড়েছেন মহা বিপদে। বাড়িতে পিসিমা আসছেন এত দিনপর। তিনি আবার মাছ-মাংস ছোঁন না। তার ওপর তিনি আবার ডাকসাইটের রাঁধুনি। রান্নাতে তাকে খুশি করা বড় শক্ত। সেই
এক পনির আর কত বার ! একটা নতুন কিছুর চিন্তায় সোমা বউদির কপালে ভাঁজ। ভয়ে ভয়েই বানিয়ে ফললেন “কুমড়োর
কোফতা”। খেয়ে পিসিমার মুখে তৃপ্তির হাসি আর অবলা কুমড়ো
রান্নার গুনে হয়ে গেল সুপারহিট।
উপকরণ
: ২০০ গ্রাম কুমড়ো,
৫০ গ্রাম ব্যসন, ২/৩ তেজপাতা, ৪/৫
কাঁচা লঙ্কা, ২ টি পেঁয়াজ কুঁচি, ১
চামচ পেঁয়াজ বাটা ,
২ চা-চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২
চা চামচ পোস্ট বাটা,
২ চা চামচ কাজু
বাদাম বাটা, ১ চা চামচ জিরা গুঁড়ো, ২ চামচ ঘি, ১
চা চামচ গরম মশলা গুঁড়ো,
১ চা চামচ হলুদ, নুন ও চিনি স্বাদ মত।
![]() |
| ছবি গুগুল |
প্রণালী:
প্রথমে কুমড়োটি সিদ্ধ করে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কুমড়ো সিদ্ধতে ব্যসন,কাঁচা লঙ্কা কুঁচি,পেঁয়াজ
কুঁচি ও নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে কুমড়ো মাখাটি ছোট গোল
গোল করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। এবার গরম তেলে তেজপাতা দিয়ে কিছু পেঁয়াজ
কুঁচি দিয়ে লাল করে ভাজতে হবে। এরপর কড়াইতে এক এক করে পেঁয়াজ বাটা,আদা বাটা,রসুন
বাটা,পোস্ত ও কাজু বাদাম বাটা,জিরা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা
থেকে তেল ছাড়তে সুরু করলে,স্বাদ মত নুন,চিনি ও কাঁচা লঙ্কা চড়িয়ে দিতে হবে। সামান্য জল
দিয়ে গ্রেভই তৈরি করেনিতে হবে। গ্রেভই
ফুটতে থাকলে এক এক করে কুমড়ো ভাজা বল গুলি
ছেড়ে দিয়ে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ঘি ও গরম মশলা ছড়িয়ে পরিবেশ করুন কুমড়োর কোফতা।
*********************


pore valo laglo je kumror kofta hote pare. I personally don't like Kumro :)
ReplyDeleteNirmalya Babu aapni Kumror Kofta ta try kore dekhte paren.Monehoy aapnaar bhalolagbe..
ReplyDelete