শিরোনাম

মিথ্যের উৎস

কেউ কেউ সত্যের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা অবলীলায় মিথ্যা বলে চলে।তাদের এই প্রবণতার জন্য দায়ী মস্তিষ্কের বাইরের আবরণের সামনের অংশটি (ডর্সো-ল্যাটারাল প্রি-ফ্রন্টাল কর্টেক্স)।সম্প্রতি নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক করিলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক লুশা ঝু বলেন, গড়পড়তা মানুষ সাধারণত মিথ্যা অপছন্দ করে এবং এড়িয়ে চলে।

কিন্তু যাদের ডর্সো-ল্যাটারাল প্রি-ফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ, তারা সহজেই মিথ্যাচার করে এবং নিজের ভাবমূর্তির ব্যাপারে তুলনামূলক কম সচেতন হয়ে থাকে।স্বার্থ এবং নিজের ভাবমূর্তি সম্পর্কে সচেতনতা একজন মানুষের সততা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সূত্র-এএনআই।

0 comments: