শিরোনাম

‘নব রঙ্গে ঋতু রঙ্গ’ একটি অনিন্দ্য প্রয়াস

প্রচলিত অভিজ্ঞতার বাইরে ভিন্য রকম ঋতু বন্দনা উপহার দিলেন কবি মৌমিতা ঘোষ। গত ১৬ই মে, মৌমিতা ঘোষ এর পরিবেশনায় তাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল ঋতু রঙ্গ। সমসাময়িক কবিতার মাধ্যমে ঋতু বন্দনা করলেন অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পীরা।
মৌমিতা ঘোষের প্রচেষ্টা তোমার উপেক্ষা, আমার অপেক্ষারা সকলের মন ছুঁয়ে যায়। অন্য পর্বে বর্তমান জীবনে প্রীতিটি ঋতুর প্রভাব খুব দক্ষতার সাথে পরিবেশন করেছেন তিনি। এখনকার ইঁদুর দৌড়ের জীবনে আমরা কিভাবে প্রকৃতির ঋতু রঙ্গের সাথে যোগসাধন করি তারই একটি সুস্পষ্ট রূপ হল নব রঙ্গে ঋতু রঙ্গ
 এছাড়াও ফুল্লরা মুখোপাধ্যায়, ঐশী আহমেদ, অজয় দেবনাথ এর উপস্থটি যথেষ্ট সঙ্গত। আবহে জয়জিৎ ঘোষ, গানে তপতী চট্টোপাধ্যায় যথাযথ। ছোট্ট মনসিজ ঘোষ আলাদা করে নজর কারে।








দোহা আন্তর্জাতিক টুর্নামেন্টে বক্সিং এ ভারতের সোনা

ছবি-গুগল 
দোহার মাটিতে চলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে সফল হলেন ভারতীয় বক্সাররা। ৫৬ কেজি,৬০ কেজি ও ৬৪ কেজি বিভাগে সোনা পেলেন যথাক্রমে শিবা থাপা,মনীশ কৌশিক ও মনোজ কুমার। কমনওয়েলথ গেমসে রুপোজয়ী দেবেন্দ্র সিং ৪৯ কেজি বিভাগে সোনা পেলেন।  ৫২ কেজি বিভাগে রুপো পান গৌরব বিধুরি। মনদীপ জংড়া ৬৯ কেজিতে এবং বিকাশ কৃষ্ণণ ৭৫ কেজিতে ব্রোঞ্জ পদক পান। সবমিলিয়ে দোহার মাটিতে শনিবার দেশকে চারটি সোনা,একটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারতীয়রা।  

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আপাতত অনিশ্চিত

ছবি-গুগল 
অনিশ্চিত ইন্দো-পাক সিরিজ।ভারতীয় দল আপাতত কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি নয় বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য রাজীব শুক্লা। চলতি বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমির শাহিতে ভারত-পাক প্রথম টেস্ট আয়োজনের পরিকল্পনা করতেও শুরু করে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। ভারতীয় বোর্ড এর সম্মতি না পাওয়ার জন্য সেই সিরিজ আপাতত বিশ বাঁও জলে। সমস্ত বিষয়টি নিয়ে স্বভাবতই অসন্তুষ্ট পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।  

ব্যক্তিগত রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি-গুগল 
রিয়াল মাদ্রিদ এর হয়ে শনিবার ৩০০তম ম্যাচটি খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর খেলার মাঠে পেনাল্টির জন্য কিক দেওয়ার সাথে সাথেই গোল। ফলে ৩১৩টি গোলের পাশে লেখা হয়ে গেল রোনালদোর নাম। অন্য দিকে ইউরোপীয় লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৪৮টি গোল করে তৃতীয়বার পিচিচি পুরস্কার জিতে নিতে চলেছেন তিনি। তবে মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা রাউলকে টপকাতে গেলে এখনও ১১ টি গোল করতে হবে রোনালদোকে৷তবে যে ভাবে তার গোলের সংখ্যা বাড়ছে সেই রেকর্ড ছুঁতে আর বেশী দেরি আছে বলে মনে হয়না। 

হরিদেবপুরে গড়ে তুলুন স্বপ্নের ঠিকানা



হরিদেবপুরে দ্বিতল বাড়ি সত্বর বিক্রয়
    হরিদেবপুরের নতুন পল্লীতে দ্বিতল প্ল্যান অনুমোদিত বাড়ি বিক্রয়ের জন্য তৈরি।
    মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশ।
    ২৪ ঘণ্টা জল।
    কুঁদ্ঘাট মেট্রো(নেতাজি) থেকে অটো রুটের সুবিধে।
অন্দর মহল: ৪টি বড় ঘর, ২টি রান্নাঘর, ২টি বাথরুম ও ১টি ব্যালকনি
বিষদে জানতে ফোন করুন: 8981733381/9874364651

অথবা ই-মেল করুন: www.banglazine.com








এই গরমে তরমুজ প্রেমে থাকুন তরতাজা

ছবি- গুগল 
পাল্লা দিয়ে  গরম বাড়ার সাথে সাথেবাজার ঘাট ভরে যাচ্ছে সুস্বাদু সব ফলে। তরমুজ গরমেরই ফল। আকার-আকৃতিতে যেমন বড়, তেমনি গুণের ভাণ্ডারও সমৃদ্ধ। প্রতিদিন দুই কাপের মতো তরমুজ খেলে শরীরে ভিটামিন এ এবং ভিটামিন সির চাহিদা মেটে। এতে থাকা পটাশিয়াম শরীরে ফ্লুয়িড ও মিনারেলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সবুজ খোসাসহ তরমুজ ক্যানসার রোগীদের জন্য খুবই আদর্শ। এ ছাড়া অ্যাজমা,ডায়াবেটিসের মতো রোগ এবং ব্যথা উপশমে তরমুজ ভারি উপকারী।

এই গরমে শরীর ঠাণ্ডা রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজের শতকরা ৯২ ভাগই জল। তাই তরমুজ খেলে সহজেই জলের তৃষ্ণা মেটে। তরমুজের থাকা বিশেষ কয়েক ধরনের অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে বিটা ক্যারোটিনের পরিমাণও অনেক। বিটা ক্যারোটিন চোখ ভালো রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এই ফল খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। কারণ,ভিটামিন এ ত্বককে ইনফেকশন থেকে রক্ষা করে ত্বকের সুরক্ষা দেয়।
ছবি- গুগল 
তরমুজের ভিটামিন বি৬,ভিটামিন বি১ শরীরে এনার্জি তৈরিতে সাহায্য করে এবং এই গরমেও শরীরকে সতেজ রেখে,শরীরকে কর্মক্ষম রাখে। তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে। যখন শরীর থেকে ঘামের সাথে প্রচুর পরিমাণে জল বের হয়ে যায়,তখন এটি খেলে শরীরের জলশূন্যতা দূর হয়। তরমুজে আছে পটাশিয়াম,যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমায়। তরমুজে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের জন্য খুবই উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যানসার,কোলন ক্যানসার ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমে। তরমুজে প্রচুর পরিমাণে জল এবং খুব কম পরিমাণে ক্যালরি থাকে। আর তাই তরমুজ খেলে পেট ভরে যায় সহজে কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো ক্যালরি শরীরে প্রবেশ করে না। যত ইচ্ছা তরমুজ খেলেও তাই ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না। তাই নিশ্চিন্তে তরমুজ খান।

সেক্স, শুধু দুটো দেহের জৈবিক তাড়না নয়!!

ছবি-গুগল
সেক্স এর মাধ্যমে দুটো দেহের যে মিলন তা শুধু জৈবিক তৃপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। শারীরিক মিলনে বহু আধ্যাত্মিক রহস্য নিহিত আছে সৃষ্টির শুরু থেকে।  আমরা কেউই সেই বিষয়টির গভীরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনা। কিন্তু সত্যি অর্থে যে সেই স্বাদ নিতে পারে, তার জীবন হয় অনন্য অসাধারণ।
একাধিক জনের সাথে একই সময়ে শারীরিক মিলন, সমগ্র সমাজের কাছেই নিন্দনীয়। বিষয়টিকে বিকৃত রুচির পরিচয়, অবৈধ  বা প্রতারক, খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করা হয়। মূলত কোন স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ ই চায় না সম্পর্কের ব্যাপারে অবিশ্বাস বা প্রতরণার শিকার হতে। আর সেক্স এর ক্ষেত্রে নিরাপদ যৌন সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্স বিষয়টি এখন কেবল মাত্র নিরাপদই না বরং আরও বিশদ ভাবে তুলে ধরা হয়েছে তার অন্তর্নিহিত দিক বিশ্লেষণের দ্বারা।

ছবি-গুগল 
যৌনসংগমের সময় গভীর অন্তরঙ্গতার মাধম্যে আমাদের শরীরে এক ধরনের প্রাকৃতিক এনার্জি তৈরি হয়। এক্ষেত্রে যৌনসঙ্গির নির্বাচন হতে হবে সিলেক্টিভ। কারণ, যৌন সঙ্গীর সাথে অন্তরঙ্গতার বৃদ্ধি এই এনার্জিকে আরও ত্বরান্বিত করে। দেহজ্যোতি নিঃসরণ এর মাধ্যমে আমাদের দেহে যে শক্তির সঞ্চারণ হয় সেটা দিন কে দিন আমাদের সুস্থ ও কর্মক্ষম করে তোলে। অতএব সঙ্গী বাছার ব্যাপারে সতর্কতা প্রয়োজন। প্রাকৃতিক এনার্জির পুরো পজিটিভ দিকগুলো পেতে চাইলে শুধু একজন পার্টনার এর সাথেই সেক্স লাইফটাকে সম্পূর্ণ ভাবে উপভোগ করার চেষ্টা করতে হবে।
অন্য ক্ষেত্রে একাধিক জনের সাথে সেক্সে, ক্রমশ ডিপ্রেশন,হতাশা,ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতা বাড়িয়ে জীবনকে নেগেটিভ দিকে চালিত করে। যারা মনে করেন একাধিক জনের সাথে সেক্স করলে পুরুষত্ব অটুট থাকবে বা যৌন তৃপ্তির চূড়ান্তে পৌছনো যাবে তাদের ধারণটা সম্পূর্ণ ভুল। বরং তাদের মধ্যে কখনো জীবনের মূল্যবোধ,অনুভূতি,সম্পর্কের গভীরতা ইত্যাদি বিষয়গুলো গড়ে ওঠে না।  ফলে তারা কখনো পরিবার প্রিয়জনদের কাছ থেকে সঠিক মূল্যায়ন বা গ্রহণযোগ্যতা পায় না।